মানববন্ধন
মানববন্ধন। নয়া দিগন্ত

পটুয়াখালীর মির্জাগঞ্জের দশম শ্রেণির শিক্ষার্থী মোসা: ইসরাত জাহান যুথির হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। 

Advertisement

আজ শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সমানের মহাসড়কে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ এ মানববন্ধনে অংশ নেয়। 

উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির টেস্ট পরীক্ষা দিতে বাড়ি থেকে বের হলে যুথি আর বাড়ি ফিরেনি। পরীক্ষা শেষে বাড়ি না ফেরায় তার মা বিদ্যালয়ে খোঁজ নেন এবং সে বিদ্যালয়ে যায়নি বলে জানায় শিক্ষকরা। 

Advertisement

নিখোঁজের পর ৫ নভেম্বর বৃহস্পতিবার সকালে তাদের নিজ বাড়ির পাশে পানের বরজের পাশে যুথির জুতা দেখতে পাওয়া যায়। পরে সেখানে খোঁজাখুঁজির একপর্যায়ে পানের বরজের পাশে তার লাশ দেখতে পেয়ে মির্জাগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠায়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আবদুল হালিম, সহকারী শিক্ষক মাওলানা মো: আবদুল  আবদুল মালেক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আশ্রাফ আলী হাওলাদার ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: হারুন অর রশিদ মুন্সী। 

এ সময় বক্তারা মামলার তদন্ত প্রতিবেদন দ্রুত দিয়ে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানায়।