লোড হচ্ছে...
‘বর্তমান সরকার আর জনসভার রাজনীতি করবে না; বরং জনসেবার রাজনীতি করবে। জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সমস্ত দুর্নীতি ও অনাচার প্রতিহত করে এই দেশকে গড়ে তুলবে।’
১৫ দিন আগে

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীরা নতুন করে ফরম পূরণ করে পরীক্ষায় অংশ নিতে পারবেন। আগামী তিন দিনের মধ্যে পুনঃপরীক্ষার নতুন তারিখ প্রকাশসহ একটি গাইডলাইন দেয়া হবে। নতুন করে পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের অবশ্যই ফরম পূরণ করতে হবে।
১৫ দিন আগে

‘যুব সমাজকে চলমান বিশ্বের সাথে উপযোগী করে গড়তে আমরা ফ্রিল্যান্সিংয়ে দক্ষ জনশক্তি গড়ে তুলতে বেশি প্রাধান্য দিয়েছি। এজন্য এআই-সহ প্রযুক্তিগত সব বিষয়ের উৎকর্ষ সাধনে প্রশিক্ষণকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে।’
১৫ দিন আগে

শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের বিষয়েও বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাথে আলোচনা হয়েছে। তারা মালিকদের সাথে আলোচনা করে যত দ্রুত সম্ভব বকেয়া বেতন পরিশোধের উদ্যোগ নেবেন।
১৫ দিন আগে

আগামী ১ থেকে ৭ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। আবেদন পাওয়ার পর খাতা পুনর্নিরীক্ষণ করা হবে। গত এসএসসি পরীক্ষায় প্রায় ১৩ লাখ খাতা পুনর্নিরীক্ষণের জন্য জমা পড়েছিল। সেগুলো যাচাই করে ৪৫ হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছিল। প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস করেছিল এবং তিন হাজার ৭৯ জন বেশি জিপিএ-৫ পেয়েছিল।
১৫ দিন আগে

শিল্পাঞ্চলে বাড়িভাড়া না বাড়ার বিষয়ে আশ্বস্ত করে শ্রমমন্ত্রী বলেন, শিল্পাঞ্চলে বাড়িভাড়া যেন না বাড়ে, সে বিষয়ে মন্ত্রণালয় ও সরকার কাজ করবে।
১৬ দিন আগে

বাংলাফ্যাক্ট জানিয়েছে, বিএনপির সংসদ সদস্য আবদুল আজিজকে সকল সাংগঠনিক পদসহ এমপি পদ থেকেও বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে- এমন দাবি করে এ সংক্রান্ত প্রধানমন্ত্রীর বক্তব্য হিসেবে একটি ভিডিও ছড়ানো হয়েছে।
১৬ দিন আগে

ইতোমধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন করা হয়েছে। এখন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ শুরু করা হবে। খেলাধুলার চর্চা এ প্রজন্মকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে পারে। পাশাপাশি, ভবিষ্যতে ক্রীড়াক্ষেত্রে পেশাদার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ারও সুযোগ থাকে।
১৬ দিন আগে

প্রাথমিক পর্যায়ে এসব ক্যান্সার শনাক্ত করা গেলে যথাযথ চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা বাড়াতে সরকারি ও বেসরকারি পর্যায়ে নারী শিক্ষার্থী ও শিক্ষকদের কাউন্সেলিংয়ের উদ্যোগ নেয়া হবে।
১৬ দিন আগে

আইনশৃঙ্খলার অবনতি ও জ্বালানি সংকটসহ নানা ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম; অনথায় প্রধানমন্ত্রী ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তিনি।
১৬ দিন আগে

‘জাপানের সাথে আলোচনায় তৃতীয় কোনো দেশকে অন্তর্ভুক্ত করা হয়নি। অন্য কোনো দেশকে নিয়ে আলোচনা করতে হলে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিনিধিদেরও আলোচনার টেবিলে থাকতে হবে।’
১৬ দিন আগে

এতিমদের দায়িত্ব সরকারের। এ দায়িত্ব পালনে সরকার সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করছে। এতিম ও দুস্থদের কল্যাণে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় এক লাখ এতিম ও দুস্থ শিশুকে সহায়তা দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি অনাথ ও এতিমদের জন্য সরকারি কার্যক্রমের পরিধি বাড়ানো হচ্ছে।
১৬ দিন আগে

তদন্তকারীদের সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ব ও ভূমিকা খতিয়ে দেখতে বলা হয়েছে, যাতে কোনো পর্যায়ে অবহেলা, সমন্বয়ের ঘাটতি কিংবা প্রক্রিয়াগত ত্রুটি ঘটেছে কি না তা নির্ধারণ এবং জবাবদিহিতা নিশ্চিত করা যায়।
১৬ দিন আগে

বিবৃতিতে তিনি জানান, তার বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল পিছিয়ে পড়া তৃতীয় লিঙ্গের মানুষের শিক্ষায় অংশগ্রহণ ও অর্জনকে উৎসাহিত করা।
১৬ দিন আগে

চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কারিগরি ত্রুটিতে ফ্লাইট পাঁচ ঘণ্টা বিলম্ব হলেও সফল সফরে তিনি দ্বিপক্ষীয় বৈঠক, বিনিয়োগ বৃদ্ধি ও প্রবাসী মিটিংয়ে অংশ নেন।
১৭ দিন আগে

আগামী ১ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় রাজধানীসহ সারাদেশে দিবসটি উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে। এবারের জাতীয় যুব দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’।
১৭ দিন আগে

‘দেশের চাহিদা পূরণের পর প্রাণিসম্পদজাত পণ্য বিদেশে রফতানি বাড়ানো সরকারের অন্যতম লক্ষ্য। ইতোমধ্যে রফতানি কার্যক্রম শুরু হয়েছে এবং তা সম্প্রসারণে কাজের অংশ হিসেবে নাইজেরিয়ায় হ্যাচিং ডিম রফতানি করা হয়েছে।’
১৭ দিন আগে

চলমান প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেয়ার নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রকল্প অনুমোদনের পর বাস্তবায়নে বছরের পর বছর সময়ক্ষেপণ গ্রহণযোগ্য নয়। দাসেরকান্দি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে গুলশান, বনানী ও বারিধারা এলাকায় পাইপলাইন সংযোগের কাজ দ্রুত শেষ করতে হবে। পাশাপাশি পূর্বাচলে পানির নেটওয়ার্ক গড়ে তুলতে দ্রুত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির নির্দেশ দেন তিনি।
১৭ দিন আগে

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের তিন সদস্যকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) হিসেবে পদায়ন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেইসাথে বিচার বিভাগীয় কর্মকর্তাদের নির্বাহী বিভাগে নিয়োগ বা পদায়ন থেকে বিরত রাখতে কেন নির্দেশ দেয়া হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।
১৭ দিন আগে

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রকৌশলীরা কারিগরি ত্রুটি সারানোর পর স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১০টা ৪৪ মিনিটে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় উড়োজাহাজটি।
১৭ দিন আগে


