
বাংলাদেশে নিযুক্ত রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূত রোববার (২২ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে পৃথকভাবে সাক্ষাৎ করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্বও পালন করছেন। সাক্ষাৎকালে তারা দ্বিপক্ষীয় ও জাতিসঙ্ঘ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে ড. খলিলুর রহমানের কার্যালয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। এ সময় তারা দ্বিপক্ষীয় সম্পর্ক এবং জাতিসঙ্ঘ সংক্রান্ত পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় করেন।
অন্য এক পৃথক বৈঠকে ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন এবং দ্বিপক্ষীয় ও জাতিসঙ্ঘ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বের পাশাপাশি জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের ধারাবাহিকতায় এসব বৈঠক অনুষ্ঠিত হয়।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









