লোড হচ্ছে...
রাজশাহীতে বিভাগীয় বইমেলার উদ্বোধনীতে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, অতীতে না লিখেও পাসের সংস্কৃতিতে দক্ষতাহীন ডিগ্রিধারী বাড়ায় বেকারত্ব ও মাদক বিস্তার পেয়েছে। শিক্ষায় বাজেট বাড়িয়ে গুণগত মানোন্নয়নের চেষ্টা চলছে।
১৭ দিন আগে

কারখানায় এসে পৌঁছানোর পর টয়োটা কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে গাড়িতে ওঠার আমন্ত্রণ জানান। এ সময় সহধর্মিণী ডা: জুবাইদা রহমানকে নিয়ে গাড়িটিতে ওঠেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১৭ দিন আগে

প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই সময়ে আন্তর্জাতিক সহযোগিতা, জ্ঞান বিনিময় এবং দক্ষ মানবসম্পদ উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব ক্ষেত্রে অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা বাংলাদেশের জন্য সহায়ক হতে পারে। দুই দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
১৭ দিন আগে

বুধবার (২৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি লিখেছেন, ‘আমাদের সাহসী সশস্ত্র বাহিনী মাতৃভূমি রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। একইসাথে ইরান কূটনীতিকে সফল হওয়ার সুযোগ দেয়ার প্রচেষ্টা অব্যাহত রাখবে।’
১৭ দিন আগে

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বেন গভির লেখেন, কাতারের অর্থায়নের সাথে জড়িত থাকার সন্দেহে আরব দলগুলোর প্রধানদের গ্রেফতারের নির্দেশ ইসরাইলের নিরাপত্তা সংস্থা শিন বেতকে ‘আজ সকালেই’ দিতে হবে।
১৭ দিন আগে

প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর সব বিষয় জেনে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।
১৭ দিন আগে

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের প্রস্তুতির সময় এ ত্রুটি দেখা দেয়। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের দিকে উড়োজাহাজটি টার্মিনাল ছেড়ে রানওয়ের দিকে যায়। তবে উড্ডয়নের আগেই রানওয়েতে থেমে যায় সেটি।
১৭ দিন আগে

‘পরিকল্পনাটি যথাযথভাবে বাস্তবায়নের জন্য সিইজিআইএস, নদী কমিশনের কর্মকর্তা ও বুয়েটের বিশেষজ্ঞদের পাশাপাশি চীন, নেদারল্যান্ডস ও মালয়েশিয়ার বিশেষজ্ঞদের পরামর্শ নেয়া হচ্ছে। সব পক্ষের পরামর্শ সমন্বয় করে একটি পূর্ণাঙ্গ উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করা হবে।’
১৭ দিন আগে

পরিদর্শনকালে টয়োটা মোটর কর্পোরেশনের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসাহিকো মোয়েদা, টয়োটা সুশো কর্পোরেশনের মোবিলিটি বিভাগের সিইও শিগেরু হারাদা এবং প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার (সিওও) শিনিচিরো ওতসুকাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৭ দিন আগে

দেশে এখন ৪৬ লাখের বেশি মামলা বিচারাধীন। এই বিপুল সংখ্যক মামলা ২৩০০ জন বিচারকের পক্ষে নিষ্পত্তি করা পাহাড়সম প্রতিবন্ধকতা। এটি তাদের ওপর অনেক সময় অমানবিক চাপ সৃষ্টি করে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম ও মহানগরগুলোতে এই চাপ আরো বেশি। তাই আমরা চিন্তা করছি, যেসব জেলায় মামলার চাপ বেশি, সেখানে এমন বিচারকদের পদায়ন করব, যারা শুধু চাকরি করার জন্য নয়, দ্রুত মামলা নিষ্পত্তিতে জুডিশিয়াল অ্যাকটিভিজম দেখাতে পারবেন। আমরা বাছাই করে সেরকম কর্মকর্তাদের আনতে চাই।
১৭ দিন আগে

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অতীতের ফ্যাসিবাদী সরকারের আমলে ক্ষতিগ্রস্ত ও ভঙ্গুর পুলিশ বাহিনীকে পুনর্গঠন করে দক্ষ, আধুনিক, মানবিক ও সেবামুখী বাহিনীতে রূপান্তর করতে সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় আইন প্রণয়ন, লোকবল বৃদ্ধি, যানবাহন কেনা, উপযুক্ত প্রশিক্ষণ, অবকাঠামো নির্মাণ ও লজিস্টিক সরবরাহের কাজ চলছে।’
১৮ দিন আগে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ‘ইরানের সাথে আলোচনার জন্য তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যন্সকে যে নির্দেশ দিয়েছেন তা সত্য না।’
১৮ দিন আগে

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব পরিবারের সদস্যদের বক্তব্য শুনে বৈঠকে উপস্থিত সবাই বেদনা ভারাক্রান্ত হয়েছেন। দীর্ঘদিন ধরে নিখোঁজ স্বজনদের ফিরে আসার অপেক্ষায় থাকা পরিবারগুলোর দুর্ভোগের পাশাপাশি তাদের সম্পত্তি ব্যবস্থাপনা, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের বিষয়ও আলোচনায় এসেছে।
১৮ দিন আগে

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত ২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের বিভিন্ন অর্জনের বিষয়ে উপ-প্রেসসচিব শাহাদাত স্বাধীন এ তথ্য জানান।
১৮ দিন আগে

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নির্ধারণের ক্ষেত্রে পাওয়া প্রস্তাবসমূহ এবং এ বিষয়ে চিন্তাভাবনা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব ধরনের প্রস্তাব একত্রে পরবর্তীকালে রিপোর্টে অন্তর্ভুক্ত করা হবে।
১৮ দিন আগে

এই মামলায় তদন্তকারী কর্মকর্তাসহ মোট ৫৫ জনের সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
১৮ দিন আগে

এরপর তিনি আইজিপির বক্তব্য প্রসঙ্গে বলেন, ‘আজিজিপির মন্তব্যের ব্যাখ্যা পরবর্তীতে দেয়া হয়েছে। আইনের কঠোর প্রয়োগ করার ক্ষেত্রে বক্তব্য রাখতে গিয়ে হয়তো অসতর্কভাবে এই শব্দচয়নটা হয়েছে।’
১৮ দিন আগে

‘জিয়াউর রহমানের শাসনামলে উপজেলা হাসপাতাল ১৯ শয্যায় প্রতিষ্ঠিত হয় এবং খালেদা জিয়ার সময়ে তা ৫০ শয্যায় উন্নীত করা হয়। এরপর আর কোনো সরকার শয্যাসংখ্যা বাড়ায়নি।’
১৮ দিন আগে

আওয়ামী লীগ সরকারের আমলে বিগত ১৭ বছরে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্য, গুমের শিকার হয়ে এখনো ফিরে না আসা ব্যক্তিদের স্বজন এবং ফিরে আসা ব্যক্তিদের প্রতিনিধিদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাদের মধ্যে ৪৮ জনের প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ নিশ্চিত করতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, ‘মায়ের ডাক’সহ কয়েকটি সংগঠন সহযোগিতা করেছে।
১৮ দিন আগে

অনেকের শিক্ষাজীবন শুরু হলেও বিভিন্ন কারণে তা শেষ করা হয়ে ওঠে না। এই ঝরে পড়া শিক্ষার্থীদের লেখাপড়ায় উদ্বুদ্ধ করতে হবে এবং সুযোগ সৃষ্টি করে দিতে হবে। আর এটাই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল দায়িত্ব।
১৮ দিন আগে


