তারেক রহমান, প্রধানমন্ত্রী, জাতীয় এসএমই পণ্য মেলা, ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, এসএমই খাত, এসএমই উদ্যোক্তা, উদ্যোক্তা প্রশিক্ষণ, এসএমই খাতের উন্নয়ন, এসএমই নীতিমালা, এসএমই নীতিমালা বাস্তবায়ন, জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার, বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, আগারগাঁও, ঢাকা, অর্থমন্ত্রী, আমির খসরু মাহমুদ চৌধুরী, শিল্পমন্ত্রী, খন্দকার আব্দুল মুক্তাদির, এফবিসিসিআই, এসএমই ফাউন্ডেশন
প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত
ads

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ খাতের উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে আগামী পাঁচ বছরে ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনা করছে সরকার।

রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘এসএমই খাতের উন্নয়নে একটি ক্রিয়েটিভ ডিজাইন সেন্টার প্রতিষ্ঠা করা হবে। এছাড়া ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে পরিচিতি বাড়াতে সিঙ্গাপুর ও লন্ডনে আয়োজিত মেলায় অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘এসএমই নীতিমালা প্রণয়ন করছে সরকার এবং তা শিগগিরই বাস্তবায়ন করা হবে।’

অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে আটজন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানের বিশেষ অতিথি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো: ফজলুল হক। এতে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান। 

তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে আরো অন্তর্ভুক্তিমূলক, গতিশীল ও টেকসই করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

এবারের জাতীয় এসএমই পণ্য মেলায় ৩৮০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন।