প্রধানমন্ত্রী, তারেক রহমান, এনসিপি, আহ্বায়ক, মো. নাহিদ ইসলাম,
প্রধানমন্ত্রী তারেক রহমান ও এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। নয়া দিগন্ত
ads

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় সচিবালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হবে।

রোববার রাত ১টার দিকে এনসিপির একটি দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে এই বৈঠকের তথ্য নিশ্চিত করেছে।

বৈঠকে কারা উপস্থিত থাকবেন

এনসিপির পক্ষ থেকে এই প্রতিনিধি দলে দলের শীর্ষ নেতারা অংশ নেবেন। বৈঠকে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ উপস্থিত থাকবেন।

বৈঠকের প্রেক্ষাপট ও এনসিপির অবস্থান

এর আগে শনিবার দিবাগত মধ্যরাতে এনসিপি এক বার্তায় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দেওয়ার বিষয়টি জানায়। 

ওই বার্তায় দলটির পক্ষ থেকে বলা হয়, "প্রধানমন্ত্রীর আমন্ত্রণ ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবে। প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে নিয়েছে এনসিপি। গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামীলীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারকে জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে বলে মনে করে এনসিপি।"