লোড হচ্ছে...
রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর মিথ্যা পরিচয় ব্যবহার করে একজন ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়ার দুইদিন পরও কোনো খোঁজ না মেলায় তার পরিবার ও এলাকাবাসীর মাঝে উদ্বেগ, উৎকন্ঠা সৃষ্টি হয়েছে। তারা তাদের স্বজনকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
১৯ অক্টোবর, ২০২৬

ক্ষুব্ধ তরুণ প্রজন্ম : শিক্ষা, বাসস্থান ও জীবনযাত্রার ব্যয়ে উত্তপ্ত ইউরোপ
১৯ অক্টোবর, ২০২৬

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মণ্ডপের পাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী সেকশন কমান্ডার মো: শাহাদাত হোসেন, ভিডিপি সদস্য ও পুলিশ যৌথভাবে রাব্বি নামের ওই যুবককে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে কালো রঙের একটি ইলেকট্রিক শক মেশিন উদ্ধার করা হয়। এ ঘটনায় জনমনে আতঙ্ক ও আশঙ্কার সৃষ্টি হয়েছে।
১৯ অক্টোবর, ২০২৬

অস্ত্রসহ মাদকবিরোধী অভিযান চালিয়ে সমালোচনার মুখে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ইশরাক হোসেন।
১৯ অক্টোবর, ২০২৬

নাগরিকদের যাতায়াত, সময় ও ব্যয় কমিয়ে সেবা সহজলভ্য করার লক্ষ্যে প্রাথমিকভাবে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের দুইটি নাগরিক সেবা মাইগভ প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করে পাইলট কার্যক্রম শুরু হয়। পাইলট কার্যক্রম সফল হওয়ার পর অবশিষ্ট ১৪টি ক্যান্টনমেন্ট বোর্ডের সেবা ডিজিটালাইজেশনের উদ্যোগ নেয়া হয়।
১৯ অক্টোবর, ২০২৬

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের ক্যান্সার হাসপাতালগুলোতে দ্রুত রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ নেয়া হচ্ছে, যাতে রোগীরা নিজ দেশেই আধুনিক চিকিৎসাসেবা পেতে পারেন।’
১৯ অক্টোবর, ২০২৬

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর সরকারি ছুটি নির্ধারিত ছিল। এরপর ২২ অক্টোবর অফিস খোলা থাকার কথা ছিল। পরবর্তী দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার, যা সরকারি সাপ্তাহিক ছুটি।
১৯ অক্টোবর, ২০২৬

বিভাগভিত্তিক মামলার পরিসংখ্যান অনুযায়ী, ট্রাফিক-রমনা বিভাগে তিনটি বাস, দুইটি কাভার্ডভ্যান, আটটি সিএনজি ও ১৪টি মোটরসাইকেলসহ মোট ৮৪টি মামলা হয়েছে।
১৯ অক্টোবর, ২০২৬

উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের একপর্যায়ে রিফাত কাজী ও তার সমর্থিতরা উপর্যুপরি কুপিয়ে রিপন মিয়াকে হত্যা করে। তখন বাড়ির লোকজনদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
১৯ অক্টোবর, ২০২৬

মার্কো রুবিও বলেন, ‘জেলেনস্কির যে বিষয়ে মনোযোগ দেয়া উচিত এবং আমরা যে বিষয়ে মনোযোগ দিতে চাই, তা হলো এই যুদ্ধের অবসান ঘটানো।’
১৯ অক্টোবর, ২০২৬

ভাষণের আগে এলিসি প্রাসাদে প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু ও সংশ্লিষ্ট মন্ত্রীদের সাথে বৈঠক করেন ম্যাক্রোঁ। নিরাপত্তা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানকে সহায়তা এবং জনজীবনে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়।
১৯ অক্টোবর, ২০২৬

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে দৌলতপুর থেকে বরংগাইলগামী একটি ট্রাক একই দিকে চলাচলকারী ইজিবাইকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের দুই যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আহত নুরজাহান বেগমকে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
১৯ অক্টোবর, ২০২৬

সংস্থাটি জানায়, লঘুচাপের বাড়তি অংশ বর্তমানে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
১৯ অক্টোবর, ২০২৬

রুহুল কবির রিজভী বলেন, রাষ্ট্র হচ্ছে প্রত্যেকটি মানুষের। তার সকল কর্মকাণ্ড ও নিরাপত্তার সুরক্ষা দেয়া রাষ্ট্রের দায়িত্ব। যে কথাটি আমাদের প্রধানমন্ত্রী বারবার বলছেন, ‘যার যার ধর্ম থাকতে পারে, বিশ্বাস থাকতে পারে, কিন্তু রাষ্ট্রের কাছে সবার সমান অধিকার রয়েছে’। আমরা সেটাতেই বিশ্বাস করি।
১৯ অক্টোবর, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণে নির্মাণ করা হয়েছে ৯০ ফুট উঁচু ‘জুলাই স্মৃতিস্তম্ভ’। প্রায় এক একর জায়গাজুড়ে নির্মিত স্মৃতিস্তম্ভটির গায়ে লেজার কাটিংয়ের মাধ্যমে খোদাই করা হয়েছে ৮৩৪ জন শহীদের নাম। সামনে স্থাপন করা হয়েছে ২০টি প্রতীকী সমাধিফলক।
১৯ অক্টোবর, ২০২৬

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বজনীন পেনশন স্কিমগুলোর আওতায় বিনিয়োগ করা অর্থের বিপরীতে ২০২৫-২০২৬ অর্থবছরে মোট ২৮ কোটি ৯৬ লাখ ৫৫ হাজার ৪৮ টাকা ৮০ পয়সা মুনাফা অর্জিত হয়েছে। কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় এ মুনাফা গ্রাহকদের মধ্যে বণ্টনের প্রস্তাব অনুমোদন করা হয়।
১৯ অক্টোবর, ২০২৬

জনমত জরিপগুলো বলছে, স্বাধীনতাপন্থী পক্ষের জয়ের সম্ভাবনা খুবই কম; প্রদেশের প্রতি পাঁচজনের চারজনই কানাডার অংশ হিসেবে থাকার পক্ষে। তবে মরগানের নজর বাকি ওই একজনের দিকে।
১৯ অক্টোবর, ২০২৬

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর জানায়, গোপন তথ্যের ভিত্তিতে নজরদারি ও ঝুঁকিভিত্তিক যাত্রী তল্লাশির মাধ্যমে স্বর্ণ চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
১৯ অক্টোবর, ২০২৬

আখড়াবাড়ির প্রধান ফটকের কাছে একটি সাদা রঙের ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয় এক চায়ের দোকানদার। ব্যাগটি খুলে তিনি লাল রঙের টেপ দিয়ে মোড়ানো বোমাসদৃশ বস্তু, প্রায় দুই লিটার পেট্রল ও দুটি সার্কিটসদৃশ বস্তু দেখতে পান।
১৯ অক্টোবর, ২০২৬

সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসনের বিপরীতে উভয় জোটই ৫১টি করে আসন পেতে পারে। তবে প্রধানমন্ত্রী পদের জন্য ব্যক্তি হিসেবে নেতানিয়াহুর (৪১ শতাংশ) চেয়ে গাদি আইসেনকট (৪৮ শতাংশ) এগিয়ে রয়েছেন।
১৯ অক্টোবর, ২০২৬


