বোমা
বোমাসদৃশ বস্তু । নয়া দিগন্ত

কুষ্টিয়ার কুমারখালীতে ফকির লালন সাঁইজির আখড়াবাড়ির প্রধান ফটকের কাছে একটি ব্যাগ থেকে বোমাসদৃশ বস্তু, দুই লিটার পেট্রল ও দুটি সার্কিটসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। 

Advertisement

রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত আড়াইটার দিকে বোম ডিসপোজাল টিমের এসআরইউ ইউনিটের সদস্যরা বস্তুটি নিস্ক্রিয় করেন।

এদিকে আখড়াবাড়িতে চলছে ফকির লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনের উৎসব। আজ সোমবার রাতে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শেষ হওয়ার কথা। 

পুলিশ জানায়, রোববার দিবাগত রাত ১২টার দিকে আখড়াবাড়ির প্রধান ফটকের কাছে একটি সাদা রঙের ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয় এক চায়ের দোকানদার। ব্যাগটি খুলে তিনি লাল রঙের টেপ দিয়ে মোড়ানো বোমাসদৃশ বস্তু, প্রায় দুই লিটার পেট্রল ও দুটি সার্কিটসদৃশ বস্তু দেখতে পান। পরে তিনি বিষয়টি কুমারখালী থানা পুলিশ ও মেলা আয়োজক কমিটিকে জানান। 

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে জায়গাটি ঘিরে রাখেন। এ সময় নিরাপত্তার স্বার্থে মাজারের প্রধান ফটক বন্ধ করে দেয়া হয়। পরে বম্ব ডিসপোজাল টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি নিষ্ক্রিয় করেন।

থানার ওসি জামাল উদ্দিন জানান, ঘটনার পর আখড়াবাড়ির নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে ব্যাগটি সেখানে রেখেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।