
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় ২ হাজার ১৭টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
সোমবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।
বিভাগভিত্তিক মামলার পরিসংখ্যান অনুযায়ী, ট্রাফিক-রমনা বিভাগে তিনটি বাস, দুইটি কাভার্ডভ্যান, আটটি সিএনজি ও ১৪টি মোটরসাইকেলসহ মোট ৮৪টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ১৪টি বাস, পাঁচটি ট্রাক, দুইটি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ৭৪টি মোটরসাইকেলসহ মোট ১৩৭টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৭টি বাস, পাঁচটি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৪৫টি সিএনজি ও ১৭৪টি মোটরসাইকেলসহ মোট ৩০৯টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৬টি বাস, ২৯টি ট্রাক, ২৬টি কাভার্ডভ্যান, ৪৯টি সিএনজি ও ৮৮টি মোটরসাইকেলসহ মোট ২৭৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, তিনটি ট্রাক, পাঁচটি কাভার্ডভ্যান, ২৫টি সিএনজি ও ৪২টি মোটরসাইকেলসহ মোট ১২১টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ১১টি বাস, ১৭টি ট্রাক, ৩৩টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ৭৪টি মোটরসাইকেলসহ মোট ২০৫টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৩টি বাস, সাতটি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৬২টি সিএনজি ও ১১৫টি মোটরসাইকেলসহ মোট ৩৫৫টি মামলা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক-গুলশান বিভাগে ৪৩টি বাস, ১৭টি ট্রাক, ২৯টি কাভার্ডভ্যান, ৬৫টি সিএনজি ও ১৪০টি মোটরসাইকেলসহ মোট ৫৩০টি মামলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








