যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সংগৃহীত

ইউক্রেনের সাথে গোয়েন্দা তথ্য আদান-প্রদান বন্ধ রাখা হয়নি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একইসাথে রাশিয়ার সাথে যুদ্ধের অবসান ঘটানোর দিকে মনোযোগ দিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

Advertisement

সোমবার মধ্য এশিয়ার নেতাদের সাথে আলোচনার জন্য উজবেকিস্তান সফরকালে রুবিও এ কথা বলেন।

তিনি বলেন, ‘জেলেনস্কির যে বিষয়ে মনোযোগ দেয়া উচিত এবং আমরা যে বিষয়ে মনোযোগ দিতে চাই, তা হলো এই যুদ্ধের অবসান ঘটানো।’

Advertisement

ইউক্রেনের কর্মকর্তারা গোয়েন্দা তথ্য আদান-প্রদান বন্ধ করে দেয়া হয়েছিল বলে দাবি করলেও রুবিও বলেন, এ ধরনের কোনো ‘ঘটনা’ ঘটেনি।
সূত্র : বাসস