
রাজধানীর যাত্রাবাড়ীতে শারদীয় দুর্গাপূজার মণ্ডপের পাশে সন্দেহজনক ঘোরাফেরার সময় ইলেকট্রিক শক মেশিনসহ ২৫ বছর বয়সী এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে কাজলারপাড় সার্বজনীন মাতৃ পূজামণ্ডপের পাশ থেকে তাকে আটক করে আনসার-ভিডিপি ও পুলিশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মণ্ডপের পাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী সেকশন কমান্ডার মো: শাহাদাত হোসেন, ভিডিপি সদস্য ও পুলিশ যৌথভাবে রাব্বি নামের ওই যুবককে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে কালো রঙের একটি ইলেকট্রিক শক মেশিন উদ্ধার করা হয়। এ ঘটনায় জনমনে আতঙ্ক ও আশঙ্কার সৃষ্টি হয়েছে।
বর্তমানে আটক যুবককে যাত্রাবাড়ী থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দেশজুড়ে উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করছে আনসার-ভিডিপি। মণ্ডপগুলোর নিরাপত্তা বজায় রাখতে এ সমন্বিত তৎপরতা কার্যকর ভূমিকা রাখছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








