লোড হচ্ছে...
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহ শেষে ডিএসইতে তালিকাভুক্ত সিকিউরিটিজের বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৩৭২ কোটি ৩৩ লাখ ৯০ হাজার টাকা। আগের সপ্তাহ শেষে এর পরিমাণ ছিল ৬ লাখ ৬৯ হাজার ৯১৯ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা। সে হিসাবে এক সপ্তাহে বাজার মূলধন বেড়েছে শূন্য দশমিক ৫২ শতাংশ।
১ দিন আগে

‘কিছু কিছু কারখানা উৎপাদন কার্যক্রম বন্ধ করে দিতেও বাধ্য হতে পারে। এর ফলে শিল্পের উৎপাদন সক্ষমতা ও রফতানি আয় কমে যাবে। পাশাপাশি অসংখ্য শ্রমিক ও তাদের পরিবারের জীবিকা ও আর্থিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে।’
২ দিন আগে

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে কয়েক শ’ পোশাক শ্রমিক লাঠি হাতে মিরপুর-১ নম্বর এলাকায় জড়ো হন। পরে তারা মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বরের দিকে এগোতে থাকেন। সেখানে গিয়ে সড়কে ব্যারিকেড দেয়ার চেষ্টা করলে মিরপুর মডেল থানার সামনে পুলিশ তাদের গতিরোধ করে।
৪ দিন আগে

চলতি বছর অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৪ দশমিক ৫ থেকে ৫ শতাংশ নির্ধারণ করেছে চীনা কর্তৃপক্ষ। কয়েক দশকের মধ্যে এটিই দেশটির সর্বনিম্ন প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা।
৫ দিন আগে

এলটিইউ ভ্যাটের পরিসংখ্যান অনুযায়ী, গত কয়েক অর্থবছরের অক্টোবর মাসের তুলনায় চলতি অর্থবছরের অক্টোবর মাসে সর্বোচ্চ রাজস্ব আদায় হয়েছে। ২০২২-২৩ অর্থবছরের অক্টোবর মাসে ৩ হাজার ৭৪৬ কোটি ২৫ লাখ টাকা, ২০২৩-২৪ অর্থবছরের একই মাসে ৫ হাজার ২৫২ কোটি ৮১ লাখ টাকা এবং ২০২৪-২৫ অর্থবছরের অক্টোবর মাসে ৫ হাজার ৫৯১ কোটি ৩ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছিল।
৫ দিন আগে

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে মূল্যস্ফীতি দীর্ঘদিন ধরে উচ্চপর্যায়ে রয়েছে। এতে ভোক্তাদের ব্যয় করার প্রবণতা কমেছে। অন্যদিকে, জাপানের মুদ্রা ইয়েনের দুর্বল অবস্থানের কারণে আমদানি করা পণ্যের দামও বেড়ে যাচ্ছে।
৫ দিন আগে

ভোলার লালমোহনে ৮৮ বছরের বৃদ্ধ মো: আজাহার মিয়া। শরীরে শক্তি থাকাকালীন মানুষের দিনমজুরি করে চালিয়েছেন সংসার। এখন বিভিন্ন জটিল রোগে আক্রান্ত, নিভে গেছে এক চোখের আলোও। তাই, এখন আর দিন মজুরিতে কাজ করতে পারেন না তিনি। অনেকটা বাধ্য হয়েই গত ১০-১৫ বছর ভিক্ষা করে জীবন চালাচ্ছেন। বৃদ্ধ বয়সে এসে, অনেকটা নিরুপায় হয়ে সরকারি সহায়তা ও বসতঘর পাওয়ার আকুতি জানিয়েছেন আজাহার মিয়া।
৬ দিন আগে

বনপাড়া পুলিশ উপকেন্দ্রের সামনে মহাসড়ক পার হওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক আব্দুর রশীদকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই আব্দুর রশীদের মৃত্যু হয়।
৬ দিন আগে

সৈয়দ আলম ফকির উত্তর হারবাং গয়াল মারা স্টেশনের পশ্চিম পাশের চিতারবিল এলাকায় এশার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে পাশের পাহাড় থেকে খাবারের সন্ধানে ছুটে আসা এক বন্যহাতির সামনে পড়ে যান তিনি।
৬ দিন আগে

প্রতিবেদন বলছে, ২০১৪-১৫ অর্থবছর থেকে প্রবৃদ্ধির হার বাড়িয়ে দেখানো হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে এই প্রবৃদ্ধি দেখানো হয়েছে ১.৩০ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত। বলা হয়েছে, সিমেন্টে ৬১%, জাহাজে ২৪২%, কাগজে ফুলেছিল প্রবৃদ্ধি।
৭ দিন আগে

খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের ছেলের করা হত্যা মামলায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
৭ দিন আগে

শুক্রবার সকালে দুই বছর বয়সী নাতিকে সাথে নিয়ে পাঁচ্চর বাজারে কেনাকাটা করতে যান শাহজাহান খন্দকার। কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে তাদের দিকে বেপরোয়া গতিতে ছুটে আসে একটি ট্রাক্টর।
৮ দিন আগে

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘সকালে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দিলে শ্রমিকরা আবারো সড়কে অবস্থান নিচ্ছেন। ঘটনাস্থলে বিজিবি, এসআরবি ও পুলিশ রয়েছে বলেও জানান তিনি।
৯ দিন আগে

স্পেনের আবাসন সংক/টের প্রতিবাদে ও আসন্ন সাধারণ নির্বাচনের আগে প্রায় ৪০ লাখ শ্রমিকের অংশগ্রহণে ১৪ বছরের মধ্যে প্রথম সর্বাত্মক সাধারণ ধ/র্মঘট পালিত হয়েছে। বিক্ষোভের সময় সংঘটিত সংঘ/র্ষে ৪০ জন গ্রে/প্তা/র ও ২০ জন আহ/ত হন।
৯ দিন আগে

এনবিআরের প্রাথমিক হিসাব অনুসারে, চার মাসে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি টাকার চলতি মূল্যে ৬ শতাংশের নিচে। অথচ আগের অর্থবছরের একই সময়ে প্রবৃদ্ধি ছিল ১৬ শতাংশের বেশি; অর্থাৎ রাজস্ব আদায় বাড়লেও সেই বৃদ্ধির গতি উল্লেখযোগ্যভাবে কমেছে।
৯ দিন আগে

পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগে পাঠানো তৃতীয় সংশোধনী প্রস্তাব অনুযায়ী, প্রকল্পের ব্যয় ৬ হাজার ৫২৬ কোটি ৫৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৪৭৭ কোটি ৯৩ লাখ টাকা করার কথা বলা হয়েছে। অর্থাৎ এক ধাক্কায় বাড়তি ব্যয় ৩ হাজার ৯৫১ কোটি ৩৮ লাখ টাকা। শতাংশের হিসাবে দ্বিতীয় সংশোধিত ব্যয়ের তুলনায় বৃদ্ধি প্রায় ৬০ দশমিক ৫৪ শতাংশ।
৯ দিন আগে

২০২৪ সালের আগস্ট মাসের রাজনৈতিক পট পরিবর্তনের পর বেসরকারি বিদ্যুৎ কোম্পানিগুলো বড় ধরনের দরপতনের শিকার হয়। এ সময় কোম্পানিগুলোর শেয়ারপ্রতি আয় এবং লভ্যাংশ ঘোষণাতেও নেতিবাচক অবস্থা বিরাজ করে। কিন্তু সম্প্রতি এ ধরনের কোম্পানিগুলো ফের ভালো পারফর্ম করতে শুরু করলে বেড়ে যায় লভ্যাংশ ঘোষণার হার ও শেয়ারপ্রতি আয়। ফলে আবার এসব কোম্পানির দিকেই ঝুঁকছেন বিনিয়োগকারীরা।
১০ দিন আগে

গোডাউনটির মূল মালিক নুরুদ্দিনের অগোচরে স্থানীয় আবু শাহজালালের কাছে জমি ও গোডাউন বিক্রি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে কেয়ারটেকার আশরাফুল ইসলাম রাজুর সাথে আবু শাহজালালের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
১১ দিন আগে

বিবিএসের তথ্য অনুযায়ী, অক্টোবরে জাতীয় পর্যায়ে সাধারণ মজুরি বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭.৬৩ শতাংশে। সেপ্টেম্বরে এ হার ছিল ৭.৯০ শতাংশ। গত বছরের অক্টোবরে মজুরি বৃদ্ধির হার ছিল ৮ শতাংশের বেশি। ফলে মজুরি বৃদ্ধির হার কমে যাওয়ায় মূল্যস্ফীতির সাথে পাল্লা দিয়ে সংসারের ব্যয় সামলানো কঠিন হয়ে পড়ছে।
১১ দিন আগে

পাকিস্তানের সামরিক শক্তি বৃদ্ধি, কৌশলগত চ্যালেঞ্জে অস্বস্তিতে ভারত
১২ দিন আগে


