
নোয়াখালীর চাটখিলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে নিহতের ছেলে এ ঘটনায় থানায় একটি মামলা করেন। পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।
এর আগে শুক্রবার বিকেলে উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বক্তারপুর গ্রামের মুন্সি মিয়া চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানাগেছে, শুক্রবার বিকেলে ইয়াসিন বাড়ির পাশে কয়েকজন শিশু ফুটবল খেলছিল। এ সময় ফয়সালের মা রওশন আরা নিহত মীর হোসেনের নাতি মাঠের মাঝখান দিয়ে যাওয়ার সময় তার গায়ে বল লাগে। এতে ক্ষুব্ধ হয়ে তিনি শিশুদের বল নিয়ে বাড়িতে চলে যান। পরে হাবীব বল আনতে গেলে তিনি বল ফেরত দেননি। একপর্যায়ে হাবীব বলের পরিবর্তে তাদের একটি পানির বালতি নিয়ে চলে যায়।
এ নিয়ে হাবীবের মা ছেলেকে বকাঝকা করে বালতি ফেরত দিয়ে বল আনতে গেলে রওশন আরার সাথে তার কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে ফয়সাল সাত-আটজনকে সাথে নিয়ে হাবীবদের পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এ সময় নাতি ও পরিবারের অন্য সদস্যদের রক্ষা করতে এগিয়ে গেলে ফয়সাল মীর হোসেনকে মারধর করে মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবদুল মোন্নাফ বলেন, ‘খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের ছেলের করা হত্যা মামলায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








