পাকিস্তান, সামরিক শক্তি বৃদ্ধি, কৌশলগত চ্যালেঞ্জ, অস্বস্তি, ভারত,জে-২০
জে-২০ যুদ্ধবিমানের ফাইল ছবি। সংগৃহীত

যুদ্ধ থেমে যেতে পারে, কিন্তু কৌশলগত প্রতিযোগিতা থেমে থাকে না। পাকিস্তান সামরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রভাবশালী আন্তর্জাতিক অংশীদারদের সাথে সম্পর্ক বিশেষ করে সামরিক জোরদার করছে। অপারেশন সিন্দুরের পরও ইসলামাবাদের দিক থেকে আসা চ্যালেঞ্জ কমেনি। তাই এই পরিস্থিতি মোকাবিলায় ভারতকে আরো প্রস্তুতি নিতে হবে। ভারতে নিজ সামরিক সক্ষমতায় এগিয়ে থাকার দাবি করে থাকে। কিন্তু দেশটিকে সেই সুবিধা ধরে রাখতে আত্মনির্ভরতা, ধারাবাহিক আধুনিকায়ন এবং দেশটির ভেতর থেকে আসা হুমকির দিকে বাড়তি নজর রাখতে হবে।

Advertisement

দ্য হিন্দুস্তান টাইমস সোমবার (৯ নভেম্বর) জানায়, পত্রিকাটির নির্বাহী সম্পাদক শিশির গুপ্তা ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক’ অনুষ্ঠানে জ্যেষ্ঠ উপস্থাপক আয়েশা ভার্মার সাথে আলাপকালে ভারত-পাকিস্তান সামরিক প্রতিযোগিতার নানা দিক তুলে ধরেন। তার মতে, এই প্রতিযোগিতা শুধু যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও ডুবোজাহাজের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সাথে জড়িয়ে আছে কূটনৈতিক দর-কষাকষি, গোয়েন্দা তৎপরতা এবং তথ্যযুদ্ধও।

চীনা যুদ্ধবিমান নিয়ে দিল্লির উদ্বেগ

গুপ্তার আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে পাকিস্তানের চীনের তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সংগ্রহের সম্ভাবনা। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, ২০২৭ সালের জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যেই পাকিস্তান প্রথম জে-২০ যুদ্ধবিমান পেতে পারে। তবে সময়সূচিতে পরিবর্তন ঘটারও সম্ভাবনাও রয়েছে। পাকিস্তানি পাইলটরা ইতোমধ্যে চীনে প্রশিক্ষণ নিচ্ছেন বলেও দাবি করেন তিনি।

এগুলো সাক্ষাৎকারে করা দাবি; এখনো যুদ্ধবিমান সরবরাহের বিষয়টি নিশ্চিত নয়। তবে গুপ্তার আশঙ্কা, উন্নত প্রযুক্তির এসব যুদ্ধবিমানের সাথে দূরপাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র যুক্ত হলে পাকিস্তানের আকাশপথে সামরিক সক্ষমতা অনেক বেড়ে যেতে পারে।

অপারেশন সিন্দুরে ভারতীয় বিমানের বিরুদ্ধে ব্যবহৃত পাকিস্তানের পিএল-১৫ ক্ষেপণাস্ত্র

অপারেশন সিন্দুরে ব্যবহৃত পিএল-১৫ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি আরো উন্নত পিএল-১৬ ও পিএল-১৭ ক্ষেপণাস্ত্রের কথাও উল্লেখ করেন তিনি। তিনটিই দৃষ্টিসীমার অনেক বাইরে থেকে শত্রুপক্ষের বিমানকে লক্ষ্যবস্তু করার জন্য তৈরি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। আধুনিক রাডার ও নির্দেশনা প্রযুক্তির সাহায্যে এগুলো দূর থেকেই নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে ছোড়া যায়। পিএল-১৬-এর লক্ষ্য পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানে আরো বেশি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বহনের সুযোগ তৈরি করা। আর পিএল-১৭ তৈরি করা হয়েছে শত্রুপক্ষের গুরুত্বপূর্ণ সামরিক বিমান, বিশেষ করে আকাশপথে আগাম সতর্কতা ও নিয়ন্ত্রণব্যবস্থার বিমান এবং জ্বালানি সরবরাহকারী বিমানকে দূর থেকে আঘাত করার জন্য। তার মতে, যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিগত উন্নতি ভারতের সামরিক পরিকল্পনাকারীদের জন্য চ্যালেঞ্জকে কেবল বাড়াবেই।
 
তবে চীনের ডব্লিউএস-১৫ ইঞ্জিনের কার্যক্ষমতা ও দীর্ঘস্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন গুপ্তা। তার মতে, প্রযুক্তিগত সীমাবদ্ধতা থাকলেও পাকিস্তানের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সংগ্রহের সম্ভাবনাকে খাটো করে দেখার সুযোগ নেই।

আকাশ, স্থল ও সমুদ্রপথে সামরিক প্রস্তুতি

গুপ্তার মতে, ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানের সামরিক শক্তি বাড়ানোর উদ্যোগ শুধু যুদ্ধবিমান সংগ্রহে সীমাবদ্ধ নয়। তিনি পাকিস্তানকে ‘আধা সামরিক রাষ্ট্র’ হিসেবে বর্ণনা করেন। তার দাবি, আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও দেশটির সামরিক নেতৃত্ব প্রতিরক্ষা সরঞ্জাম কেনাকাটাকে অগ্রাধিকার দিতে পারে।

এ ক্ষেত্রে চীনের তৈরি এইচকিউ-৯বি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, আটটি ইউয়ান বা হ্যাঙ্গর শ্রেণির ডুবোজাহাজ, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং চীন ও তুরস্কের তৈরি সশস্ত্র ড্রোন ও চালকবিহীন যুদ্ধবিমানের কথা তুলে ধরেন তিনি। এসব ড্রোনে কোনো পাইলট থাকেন না। দূর থেকে নিয়ন্ত্রণ করে এগুলো দিয়ে শত্রুপক্ষের ওপর নজরদারি চালানো যায়, আবার ক্ষেপণাস্ত্র বা বোমা বহন করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলাও চালানো যায়। কিছু চালকবিহীন যুদ্ধযান লক্ষ্যবস্তুর এলাকায় ঘোরাফেরা করে উপযুক্ত সময়ের অপেক্ষায় থাকে এবং সুযোগ বুঝে বিস্ফোরকসহ সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এ ধরনের অস্ত্রকে ‘লোইটারিং মিউনিশন’ বা ঘোরাফেরা করে আঘাত হানতে সক্ষম বিস্ফোরক ড্রোন বলা হয়