লোড হচ্ছে...
রাতে আট ঘণ্টা বিদ্যুৎ দেয়ার নিয়ম থাকলেও মাত্র এক থেকে দেড় ঘণ্টা বিদ্যুৎ পাই। তাছাড়া একটু বেশি সময় বিদ্যুৎ বিতরণের জন্য অতিরিক্ত টাকা চায় উপ-সহকারী প্রকৌশলী মনির। টাকা না দিলে লাইন কেটে দেয়।
৫ অক্টোবর, ২০২৬

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
৪ অক্টোবর, ২০২৬

‘যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকার পর বর্তমানে কেন্দ্রটির দু’টি ইউনিট থেকেই নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রয়েছে। উৎপাদিত বিদ্যুৎ চাহিদা অনুযায়ী জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।’
৩ অক্টোবর, ২০২৬

দেশে এ পর্যন্ত প্রায় ছয় হাজার কিলোমিটার সড়ক পাকা করা হয়েছে। তবে অনেক সড়ক প্রশস্তকরণ, পুনর্নির্মাণ ও দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণের প্রয়োজন রয়েছে। এজন্য সংশ্লিষ্টদের রাস্তা প্রশস্তকরণ, পুনর্নির্মাণ ও বৃহৎ রক্ষণাবেক্ষণ প্রকল্প প্রস্তাব পাঠানোর আহ্বান জানান তিনি।
৩ অক্টোবর, ২০২৬

প্রতিমন্ত্রী ইউএনওদের উদ্দেশে বলেন, ‘এলাকার গরিব মানুষ ইউএনওর কাছে হাত পাতে। প্রত্যেক ইউএনওর জন্য ঐচ্ছিক ফান্ড দেয়া জরুরি। এতে গরিবদের তাৎক্ষণিক ২ হাজার থেকে ৫ হাজার টাকা সহায়তা দেয়া যায়। জনপ্রশাসন মন্ত্রণালয় এই অর্থের জোগান না দিতে পারলে স্থানীয় সরকার মন্ত্রণালয় রাজস্ব আয় থেকে বরাদ্দ দেয়ার আয়োজন করবে। বিদ্যুতের নেট মিটারিং পদ্ধতি নিয়ে উপজেলা প্রশাসনের সাথে বসে ফয়সালা করার কথাও বলেন তিনি।’
৩ অক্টোবর, ২০২৬

নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
৩ অক্টোবর, ২০২৬

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
৩ অক্টোবর, ২০২৬

শনিবার সকাল ৭টা ১৫ মিনিটে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হয় ইউরেনিয়ামবাহী বহরটি।
৩ অক্টোবর, ২০২৬

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির দেখা দেয়া তথ্যমতে, সরকারি ভবনে স্থাপিত দেশের প্রথম এই সৌরবিদ্যুৎ প্রকল্পে তিন উপজেলায় মোট ৯৬২ দশমিক পাঁচ কিলোওয়াট বা শূন্য দশমিক ৯৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হয়েছে। নেট মিটারিং ব্যবস্থায় এসব স্থাপনায় উৎপাদিত বিদ্যুৎ প্রথমে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের নিজস্ব চাহিদা পূরণে ব্যবহার হবে। অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
১ অক্টোবর, ২০২৬

‘ওই এলাকায় ট্রান্সফরমারটা দ্বিতীয়বার চুরি হয়েছে। ফলে নিয়ম অনুযায়ী ট্রান্সফরমারের পূর্ণ মূল্য গ্রাহকদের বহন করতে হবে।’
৩০ সেপ্টেম্বর, ২০২৬

‘সাময়িকভাবে গ্যাস ও বিদ্যুতের সমস্যার কিছুটা সমাধান হয়েছে। তবে পূর্ণাঙ্গরুপে সমাধান হতে আরো কিছুটা সময় লাগবে।’
৩০ সেপ্টেম্বর, ২০২৬

ভালুকায় কৃষিজমিতে কাজ করতে গিয়ে জমিতে পড়ে থাকা পল্লী বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচতো দুই ভাইয়ের মৃত্যু
৩০ সেপ্টেম্বর, ২০২৬

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামে নিজ বাড়িতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
২৯ সেপ্টেম্বর, ২০২৬

মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপের কিছু এলাকায় সোমবার (২৮ সেপ্টেম্বর) বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এদিন প্রশান্ত মহাসাগরীয় উপকূলে হারিকেন পোলো আছড়ে পড়ার প্রস্তুতি নিচ্ছিল। এরই মধ্যে সমুদ্রের পানি উপকূলীয় প্রতিরক্ষা বাঁধ উপচে পড়ায় বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে।
২৯ সেপ্টেম্বর, ২০২৬

‘সোজা হিসাব, তিন লাখ টাকার ওয়ার্কে মালামাল লাগে ৩০ লাখ টাকা। তাহলে কত কোটি টাকার মাল সে আত্মসাৎ করছে। ওই হিসাব করে দেখা যাবে পাঁচ কোটি টাকার মাল সে আত্মসাৎ করেছে।... পাঁচ কোটি টাকা থেকে আমাকে দুই কোটি টাকা দেন, আমি সব সই করে দেবো।’
২৮ সেপ্টেম্বর, ২০২৬

শনিবার রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে তাকে জেনারেটরের তারের সংযোগ দিতে বলা হয়। তিনি সংযোগ দেয়ার সময় আকস্মিকভাবে বিদ্যুৎ চলে আসে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
২৭ সেপ্টেম্বর, ২০২৬

মাত্র চল্লিশ পয়সায় প্রতি ইউনিট বিদ্যুৎ নেপাল থেকে আমদানির কথা ছিল বাংলাদেশের। ভারতের অনুমতি মেলেনি দেখে আদানির বিদ্যুৎ এখন প্রতি ইউনিট আমদানি করতে হচ্ছে ১২ টাকায়। তখনকার আওয়ামী লীগ সরকার ভারতকে শুধু ট্রানজিট দেয়নি বিদ্যুৎ ও জালানি নির্ভরতায় আদানি কিংবা রামপাল বিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগ করে ভারতের ওপর নির্ভরশীলতা নিশ্চিত করেছে। ২০২৪-এর জুলাই আন্দোলনের পর নির্বাচিত বিএনপি সরকার সৌর বিদ্যুৎ প্রসারে কার্যকর সিদ্ধান্ত নেয়ায় এই প্রথমবারের মতো আগামী এক বছরের মধ্যে প্রতিদিনের বিদ্যুৎ ঘাটতি এক হাজার ২০০ মেগাওয়াট পূরণ করা সম্ভব বলে মনে করছেন জালানি বিশেষজ্ঞরা।
২৭ সেপ্টেম্বর, ২০২৬

ক্যাম্প-৪ (বর্ধিত) এলাকায় প্লাস্টিক বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পটি ২০২৩ সালের অক্টোবরে উদ্বোধন করা হয়। একই বছরের নভেম্বরে শুরু হয় এর কার্যক্রম। তবে প্রায় আট মাস ধরে প্রকল্পটির কার্যক্রম বন্ধ রয়েছে।
২৬ সেপ্টেম্বর, ২০২৬

বৈদ্যুতিক মোটরের সুইচ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু হয়েছে।
২৬ সেপ্টেম্বর, ২০২৬

নির্দেশনাটি জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্রের (২০২৬-২০৩০) আলোকে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের উপযুক্ত ভবন চিহ্নিত করার উদ্যোগের অংশ হিসেবে দেয়া হয়েছে।
২৬ সেপ্টেম্বর, ২০২৬


