
প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার বলেছেন, ‘আগামী ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ স্থাপনসহ অন্যান্য কাজ শেষ করা হবে। উত্তরাঞ্চলের বেকারত্ব দূরীকরণ ও অর্থনৈতিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক। কাজ শেষ হলে প্লট বরাদ্দ নেয়া উদ্যোক্তারা শিল্প স্থাপন শুরু করতে পারবেন।’
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার বলেন, ‘নির্বাচন-পূর্ব সময়ে বর্তমান প্রধানমন্ত্রী বিসিক শিল্প পার্ক মাঠে সভা করতে এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন, থমকে থাকা এ প্রকল্প দ্রুত শেষ করা হবে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করা হচ্ছে।’
পরিদর্শনকালে বিসিক চেয়ারম্যান বেনজির আহমেদ, জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু, বিসিক শিল্প পার্ক প্লট মালিক সমিতির সভাপতি আব্দুল কাদের শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরে শহীদ শামসুদ্দিন গেট-২-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








