
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরহাদ সরকার (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে আশুগঞ্জ সার কারখানা সংলগ্ন বাখরাবাদ গ্যাস ট্রান্সমিশন কোম্পানির ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ফরহাদ উপজেলার চরচারতলা গ্রামের মহরম মেম্বারের ছেলে।
আশুগঞ্জ থানার এসআই ফরহাদ হোসেন জানান, গ্যাস কোম্পানির বৈদ্যুতিক কেবল চুরির উদ্দেশে কাটতে গিয়ে ফরহাদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থাকতে পারেন। ঘটনাস্থলে তার লাশের পাশে কেবল কাটার প্লাস পাওয়া গেছে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর ফরহাদ আর ফেরেননি। পরদিন তার নিখোঁজের বিষয়ে বাবা মহরম মেম্বার আশুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
আশুগঞ্জ থানার ওসি মো: আনিসুর রহমান জানান, ফরহাদের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে। তিনি প্রায়ই সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও ভবনের বৈদ্যুতিক কেবল কেটে চুরি করে নিয়ে যেতেন বলে অভিযোগ রয়েছে।
তিনি আরো জানান, এ ঘটনায় আশুগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








