
কিশোরগঞ্জের হোসেনপুরে পুকুর সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার মেছেড়া গ্রামের কোনা-মেছেড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিন (১৮) ওই এলাকার হোসেন মিয়ার ছেলে। সে স্থানীয় মাদরাসার দাখিল পরীক্ষার্থী ছিল।
স্থানীয় লোকজন জানান, রুহুল আমিন সোমবার বিকেলে নিজ বাড়িতে বিদ্যুৎচালিত মোটর দিয়ে তাদের পুকুর সেচতে গেলে অসাবধানতাবশত সে বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








