
মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ওয়াশ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: সোহান শেখ (২০) এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় শিবচর উপজেলা বাঁশকান্দি ইউনিয়ন শেখপুর বাজারে এই ঘটনা ঘটে।
মো: সোহান শেখ শিবচর উপজেলা বাঁশকান্দি ইউনিয়ন ইটখোলা বাজিতপুর গ্রামের মো: শহীদ শেখের ছেলে। তিনি মোটরসাইকেল মেকানিক বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার বিকেলে সাড়ে ৫টার দিকে শেখপুর বাজারে শাহিন হাওলাদার দোকানে মোটরসাইকেল ওয়াশ করার সময় বিদ্যুতায়িত হয়ে পড়লে মাটিতে লুটিয়ে পড়েন সোহান। পরে স্থানীয়রা তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








