ভালুকা মডেল থানা
ভালুকা মডেল থানা, ময়মনসিংহ। নয়া দিগন্ত

ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাহিদা (৭) ও ফাতেমা (৩) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। 

Advertisement

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কাতলামারি গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় নতুন ঘরে বৈদ্যুতিক ওয়ারিংয়ের কাজ চলছিল। এ সময় স্টিলের দরজার ফাঁক দিয়ে বৈদ্যুতিক তার নেয়ার কারণে দরজাটিতে বিদ্যুতের সংযোগ সৃষ্টি হয়। ওই সময় বড় বোন নাহিদা দরজা খুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেঝেতে পড়ে যায়, তখন ছোট বোন ফাতেমা তাকে ধরতে গেলে উভয়ই বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং ঘটনাস্থলেই দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়।

একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।