লোড হচ্ছে...
‘নড়িয়া-সখিপুরের চার লক্ষাধিক ভোটার ও প্রায় সাত লাখ মানুষের খাদেমের দায়িত্ব আপনারা আমাকে দিয়েছেন। এসব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, ভালো রাখা, শান্তিতে বসবাসের পরিবেশ সৃষ্টি করা এবং সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা আমার ওপর অর্পিত দায়িত্ব। আমি আমার প্রতিশ্রুতি অনুযায়ী প্রত্যেক মানুষকে এবং প্রতিটি ইঞ্চি জমি সুরক্ষিত রাখার চেষ্টা এবং আদর্শ শিক্ষার মানোন্নয়নে কাজ করব, ইনশাআল্লাহ।’
১৮ দিন আগে

দলের জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে আহ্বায়ক এবং যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়েছে।
১৮ দিন আগে

দৈনিক নয়া দিগন্তে প্রকাশিত দলীয় প্যাডে সিলমোহরযুক্ত রংপুরের পীরগাছা উপজেলা বিএনপি সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা স্বাক্ষরিত জেলা ও উপজেলা প্রশাসনকে দেয়া তালিকা থেকেই সারের ডিলার নিয়োগ দিলো কৃষি মন্ত্রণালয়।
১৮ দিন আগে

হুইপ বলেন, ‘বিএনপি সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। গত অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে সর্বাধিক অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড, আর শিক্ষার কোনো বিকল্প নেই।’
১৮ দিন আগে

পারিবারিক জমি নিয়ে বিরোধের ঘটনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর নাম জড়িয়ে রাজনৈতিক উদ্দেশ্যে অপপ্রচার চালানোর অভিযোগ তুলেছে লালমনিরহাট জেলা বিএনপি। এ ঘটনাকে মন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে দলটি।
১৮ দিন আগে

আবির জানান, নাম মিলে যাওয়ায় মৃত্যুর ভুল তথ্যটি দ্রুত ছড়িয়ে পড়ে। এমনকি বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজ থেকেও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া স্যারের মৃত্যুর খবর জানানো হয়, যা সত্য নয়।
১৯ দিন আগে

এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন আগামী ২৯ অক্টোবর উপ-নির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে।
১৯ দিন আগে

ছাত্র রাজনীতির পটভূমি থেকে আসা এসব নেতা তাদের নতুন চিন্তা ও ধারণা প্রয়োগ করে সড়ক পরিবহন খাতের অচলাবস্থা নিরসন, পরিবহন খাতকে আইনসঙ্গত করা এবং যাত্রীসেবায় দৃষ্টান্তমূলক অবদান রাখতে সক্ষম হবেন।
১৯ দিন আগে

একটি জাতির মেরুদণ্ড যদি দুর্বল হয়, তবে পুরো শরীর যেমন পক্ষাঘাতগ্রস্ত হয়, তেমনি শিক্ষা খাত ধ্বংস হলে পুরো জাতিই পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। বিগত আমলগুলোতে অতিরিক্ত রাজনীতিকরণের ফলে আমাদের শিক্ষার কোয়ালিটি অনেক নিচে নেমে গেছে। বইয়ের পাতায় ব্যক্তির গুণকীর্তন ও ছবি রাখাকে প্রাধান্য দেয়া হলেও নৈতিক শিক্ষার স্থান ছিল না।
১৯ দিন আগে

তারেক রহমানের হাত ধরেই ঘুচবে রংপুরের সকল উন্নয়ন বঞ্চনা। এই ধারাবাহিকতা শুরু হলো। জাতীয়তাবাদী দলের ছায়াতলে সবাইকে ঐক্যবদ্ধ থেকে উন্নয়ন কার্যক্রম তরান্বিত করার আহ্বান জানানো হচ্ছে।
২০ দিন আগে

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক ও আইনশৃঙ্খলা সভায় উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির নুরুজ্জামান মীরের ওপর হামলা করা হয়েছে। পরে পুলিশ তাকে সভাস্থল থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
২০ দিন আগে

পুলিশের ভ্যান থেকে কিভাবে শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যায়? এমন প্রশ্ন রেখে তিনি বলেন, ‘এমন ঘটনায় যারা জড়িত তদন্ত সাপেক্ষে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। তারেক রহমান সরকার কোনো ধরনের নৈরাজ্য ও অপরাধকে প্রশ্রয় দিবে না বলেও মন্তব্য করেন তিনি।’
২০ দিন আগে

লিফলেট বিতরণ উপলক্ষে আয়োজিত সমাবেশে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, ‘নিত্যপণ্যের বাজারে মানুষের স্বস্তি ফেরাতে সরকার ধারাবাহিকভাবে কার্যকর পদক্ষেপ নিচ্ছে। সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা, বাজার মনিটরিং জোরদার এবং অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ফলে বাজার পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে।’
২১ দিন আগে

উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াছমিন জানান, ‘উপজেলা বিএনপির সভাপতির দেয়া তালিকা আমি পাইনি। কমিটির মাধ্যমে চুলচেরা বিশ্লেষণ করে নাম ডিসি অফিসে পাঠানো হয়েছে।’
২১ দিন আগে

রাষ্ট্রক্ষমতার অংশীদার হওয়ার পর থেকেই বিএনপির মাঠের রাজনীতিতে তৈরি হয়েছে ক্ষমতার এক নতুন ও জটিল সমীকরণ। এক দিকে দীর্ঘদিনের ত্যাগী ও বঞ্চিত নেতাদের মূল্যায়ন, অন্য দিকে সুযোগসন্ধানী ও অভ্যন্তরীণ কোন্দল নিরসনের চ্যালেঞ্জ- সব মিলিয়ে এক ভিন্ন সাংগঠনিক বাস্তবতার মুখে দল। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এই ক্ষমতার গতি-প্রকৃতি কোন দিকে যাচ্ছে, তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা।
২২ দিন আগে

তারুণ্যের সঠিক ক্ষমতায়ন ও মেধার সর্বোচ্চ বিকাশে কর্মসংস্থান সৃষ্টিই মূল চাবিকাঠি। বাংলাদেশের এই বিশাল ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ বা ডেমোগ্রাফিক সুবিধা কাজে লাগাতে আগামী ডিসেম্বরে ঢাকা থেকে এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ও ক্যারিয়ার ফেয়ারের প্রাথমিক কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে এটি পর্যায়ক্রমে দেশব্যাপী বিভাগীয় ও জেলা পর্যায়ে ছড়িয়ে দেয়া হবে।
২৩ দিন আগে

অনুষ্ঠানে ১০ জন ট্যালেন্টপুল ও ২৩ জন সাধারণ গ্রেডসহ মোট ৩৩ জনকে মেধা পুরস্কার দেয়া হয়।
২৩ দিন আগে

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এসব কথা লেখেন।
২৪ দিন আগে

‘শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় তৃণমূলের নেতাকর্মীদের এতিম করে পালিয়ে গেছে। বিদেশে বসে তাদের উসকে দিচ্ছে। শেখ হাসিনার জন্য ফাঁসির রশি রেডি আছে।’
২৪ দিন আগে

শ্রীনগর ও সিরাজদিখান থানা পুলিশের কাজে গতিশীলতা বাড়তে বিএনপির অর্থায়নে থানায় ৬টি পিকআপভ্যান হস্তান্তর করা হয়েছে।
২৪ দিন আগে


