আ’লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। নয়া দিগন্ত
ads

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে রূপগঞ্জের পূর্বাচল উপশহরের ৩০০ ফিট সড়কের পাশে সমু মার্কেট এলাকায় আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন।

সমাবেশে  প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু

পরে উপস্থিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে পূর্বাচলের ৩০০ ফিট সড়কের সমু মার্কেট এলাকা প্রদক্ষিণ করে। 

সমাবেশে রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সহ-সভাপতি আনোয়ার সাদাত ছায়েম, আশরাফুল হক রিপন, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নূর নবী ভুঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক জিন্নাত আলী, সহ-সভাপতি আব্দুর রফিক, যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ প্রমুখ বক্তব্য রাখেন।