বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। সংগৃহীত
ads

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর বিএনপির সদস্য রাজিব খান রানাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। মাদককারবারি, মাদকসেবন, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।

সান্তাহার পৌর বিএনপির সদস্য রাজিব খান রানা

রোববার (২৯ নভেম্বর) সান্তাহার পৌর বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক এস এম আক্তারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিদারুল আলম জুয়েল ও মামুনুর রশীদের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের নির্বাহী কমিটির জরুরি সিদ্ধান্তে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে।

এতে আরো বলা হয়, গত ২৮ নভেম্বর বেলা আনুমানিক ১১টার দিকে সান্তাহার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড তাঁতীদলের সভাপতি হেলাল প্রামাণিককে ডেকে নিয়ে লোহার রড দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়। এ সময় তার মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগও করা হয় রাজিব খানের বিরুদ্ধে।

এছাড়া রাজিব খানের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মে জড়িত এবং দলের নাম ভাঙিয়ে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ আনা হয়। এসব অভিযোগের ভিত্তিতে তাকে দলের সব থেকে অব্যাহতি দিয়ে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।