
সিলেটের দক্ষিণ সুরমায় বিএনপি দলীয় সংসদ সদস্য (এমপি) এম এ মালিকের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। হামলায় বাড়ির একটি ঘরের টিনের চালে আগুন ধরে যায়। এ সময়, বাড়ির নিরাপত্তা কর্মীরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে এমপি এম এ মালিক নিজে সাংবাদিকদেরকে এসব তথ্য জানান।
এর আগে, শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে দক্ষিণ সুরমা উপজেলার তেতলি এলাকায় এমপি মালিকের বাড়িতে এ পেট্রোল বোমা হ
এমপি এম এ মালিক বলেন, ‘আমি বাইরে থেকে এসে ঘুমাতে যাওয়ার কিছুক্ষণ পর, হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। ফায়ার এক্সটিংগুইশার থাকার কারণে দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে, না হলে তো আমার বাড়ি পুড়ে শেষ হয়ে যেতো।’
তিনি বলেন, ‘হঠাৎ বিকট শব্দ শুনে বাড়ির দুজন সিকিউরিটি গার্ড দৌড়ে বাইরে গিয়ে দেখে, পেট্রোল বোমা নিক্ষেপ করে একটা পিকআপযোগে দুর্বৃত্তরা পালিয়ে যাচ্ছে। আর বাড়ির টিনশেড ঘরে আগুন ধরে গেছে।’
এম এ মালিক বলেন, ‘তারা উঠে তিনজন মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তবে, এটা মানসিক ক্ষতি, এখন এ বাড়িতে থাকতে যে কেউ ভয় পাবে। আমার স্ত্রী তো এক ধরণের ডিপ্রেশনে চলে গেছে। কারণ, এ ধরনের ঘটনায় তারা অভ্যস্ত নয়। এটা একটা মানসিক অশান্তি। লাইফের রিস্ক তো আছেই।’
তিনি বলেন, ‘রাজনীতিতে রিস্ক থাকবেই। আওয়ামী লীগের অতীত হিস্ট্রিও আছে। তারা লন্ডনে আমার ওপর কয়েকবার আ্যটাক করছে। রাশিয়ান হিটম্যান দিয়েও মারতে চেয়েছে।’
পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, রাত আড়াইটা থেকে ৩টার দিকে পিকআপে করে এসে একদল দুর্বৃত্ত এম এ মালিকের বাসায় আগুন দেয়। এসময় এমপি মালিকও ওই বাসায় ছিলেন। পেট্রোল বোমা ছুঁড়ে দুর্বৃত্তরা পিকআপযোগে দ্রুত পালিয়ে যায়।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া মুখপাত্র মো: আফজাল হোসেন জানান, ভোরের দিকে একদল দুর্বৃত্ত বাসার বাইরে থেকে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে আগুনের সূত্রপাত হলে বাসার নিরাপত্তাকর্মীরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন। আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।
উল্লেখ্য, গত সপ্তাহে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার প্রধান ফটকে আগুন দেয়ার ঘটনা ঘটে। এক সপ্তাহের ব্যবধানে সরকারি দলে দুই নেতার বাসায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









