শরীয়তপুর, জাজিরা, পদ্মা সেতু, পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত, ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে, নাওডোবা গোলচত্বর, আওয়ামী লীগ, বিক্ষোভ, এক্সপ্রেসওয়ে অবরোধ, সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ, পদ্মা সেতুর টোলপ্লাজা, ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, বিএনপি, মার্কেট, মোটরসাইকেল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
ঘটনাস্থলের দৃশ্য। নয়া দিগন্ত
ads

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে শরীয়তপুরের জাজিরায় ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

রোববার (২৯ নভেম্বর) ভোর ৫টার দিকে নাওডোবা গোলচত্বর এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের পাশাপাশি অন্তত অর্ধশত ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় বিএনপির সমাবেশের প্যান্ডেল, দুটি মার্কেট ও কয়েকটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়।

ভোরে জাজিরার বিভিন্ন এলাকা থেকে দেশীয় অস্ত্র নিয়ে মিছিল বের করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে তারা এক্সপ্রেসওয়েতে ওঠে অবরোধ করেন। এ ঘটনায় প্রায় দুই ঘণ্টা পদ্মা সেতুর টোলপ্লাজার কার্যক্রম বন্ধ থাকায় যান চলাচল ব্যাহত হয়। এ সময় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সকাল পৌনে ৮টার দিকে বিক্ষোভকারীরা সরে গেলে এক্সপ্রেসওয়ের নিয়ন্ত্রণ নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর পদ্মা সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো: জাকারিয়া রহমান বলেন, ‘বিক্ষোভকারীরা অবরোধ করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। কোনো ধরণের প্রাণহানি যেন না ঘটে, সেদিকে লক্ষ্য রেখে পুলিশ ধৈর্য ধরে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেছে। বর্তমানে পদ্মা সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’