প্রধানমন্ত্রী
মালয়েশিয়া বিএনপি। নয়া দিগন্ত
ads

শূন্য অভিবাসন ব্যয়ে বর্তমান সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেয়ার পর এই প্রথম ১০৩ জনের বাংলাদেশী কর্মীর একটি দল ২৭ তারিখে মালয়েশিয়ার মাটিতে পা রাখেন। এ সময় পরবর্তী স্থানীয় আনুষ্ঠানিকতা ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পর ইতোমধ্যে কর্মীরা নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন বলে খবর পাওয়া গেছে। মালয়েশিয়ার শ্রমবাজার দীর্ঘ দুই বছরেরও বেশি সময় স্থগিত থাকার পর প্রধানমন্ত্রীর তারেক রহমানের প্রথম উদ্যেগ সফল হওয়ায় অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেছে মালয়েশিয়া বিএনপি ও যুবদল।  

রোববার (২৯ নভেম্বর) দলের সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বলেন, ‘এই উদ্যেগকে বাস্তবায়নের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপির সহ সভাপতি আব্দুল জলিল লিটন, তিনি বাংলাদেশে অবস্থানকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেড (বোয়েসেল) এবং মালয়েশিয়ার কুরিয়ার কোম্পানি ডিএইচএল এর সাথে স্বমন্বয় করে কর্মী নিয়োগের চাহিদাপত্র সংগ্রহসহ সংশ্লিষ্টসহ যাবতীয় দাফাতরিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করেন।’

দীর্ঘ সময় এই শ্রমবাজার বন্ধ থাকার পর বিনা খরচে ১১২ জন কর্মীর মধ্যে থেকে প্রথম দফায় ১০৩ জন কর্মীর মালয়েশিয়ায় কর্মসংস্থান বাস্তবায়নে আব্দুল জলিল লিটনের প্রচেষ্টাকে উল্লেখযোগ্য অবদান হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশেষ করে কর্মীদের আর্থিক ব্যয় ছাড়াই বিদেশে কর্মসংস্থান সুযোগ তৈরী করা এবং সংশ্লিষ্ট দুই দেশের প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার সাথে স্বমন্বয় বিষয়টি এ-ই উদ্যেগের গুরুত্বপূর্ণ সাফল্য। 

এ বিষয়ে আবদুল জলিল লিটন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এই উদ্যোগকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন, একই সাথে অনুষ্ঠানে উপস্থিত ১০৩ জন কর্মীর মনোবল আরও দৃঢ় করেছে, আমার প্রত্যাশা এ ধরনের উদ্যেগের ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে আরও অধিকসংখ্যক বাংলাদেশী কর্মীর জন্য দেশটির শ্রমবাজার নিরাপদ, ব্যয়সাশ্রয়ী কর্মসংস্থানের সুযোগ তৈরী হবে।’