লোড হচ্ছে...
‘আমি যদি জানতে পারি, আমার এলাকায় কোনো জিয়ার সৈনিকের বাড়িতে আওয়ামী লীগের কোনো দোসর পালিয়ে আছে, তাহলে ওই জিয়ার সৈনিকও বিপদে পড়বে।’
৪ দিন আগে

‘আওয়ামী লীগ একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। তাদের সিংহভাগ নেতাকর্মী দেশের বাইরে পলাতক। সেখান থেকে এখানকার কিছু লোকজনকে তারা উস্কানি দিচ্ছে। সেই উস্কানিতে পা দিয়ে কিছু লোক দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে।’
৪ দিন আগে

‘১৯৭৯ সালের ২২ নভেম্বর মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই অঞ্চলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে তার বিশেষ লক্ষ্য ও উদ্দেশ্য ছিল। তবে দীর্ঘদিন ধরে সেই লক্ষ্য ও উদ্দেশ্য উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়টিকে ভিন্ন ধারায় পরিচালনার চেষ্টা করা হয়েছে।’
৪ দিন আগে

‘বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার মূল লক্ষ্য থেকে সরে যেতে শুরু করে সাবেক ভাইস চ্যান্সেলর (ভিসি) সিরাজুল ইসলামের সময় থেকেই। পরবর্তী সময়ে কয়েকটি প্রশাসন তা ফিরিয়ে আনার চেষ্টা করলেও বিগত ফ্যাসিস্ট আমলে বিশ্ববিদ্যালয়টি পুরোপুরি লক্ষ্যচ্যুত হয়।’
৪ দিন আগে

নিখোঁজ হওয়ার দুই মাস পেরিয়ে গেলেও এখনো কোনো সন্ধান মেলেনি বুলবুলের। তাকে ছাড়া মানবেতর দিন কাটাচ্ছে তার স্ত্রী ও একমাত্র মেয়ে।
৪ দিন আগে

ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে আওয়ামী সন্ত্রাসীদের পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
৪ দিন আগে

ধারাবাহিকভাবে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা আগুন সন্ত্রাসে লিপ্ত রয়েছে। সরকারের এমপি-মন্ত্রীদের বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়া হয়েছে, জুলাই যোদ্ধাদের টার্গেট করা হচ্ছে।
৪ দিন আগে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ রোববার। এ উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
৪ দিন আগে

‘২০২৬ সালজুড়ে মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড ও বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সফর, ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক (ল্যানপ্যাক) সিম্পোজিয়াম এবং টাইগার লাইটনিং মহড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কার্যক্রমের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আগের চেয়ে জোরদার করেছে।’
৫ দিন আগে

‘আমাদের এ অঞ্চলে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হবে আর আমরা বসে থাকব, তা হতে পারে না। আজ থেকে আমরা অঙ্গিকারাবদ্ধ হই, আওয়ামী সন্ত্রাসীদেরকে যেখানে যেখানে পাব, তাদেরকে পুলিশের হাতে তুলে দেব।’
৫ দিন আগে

আওয়ামী ফ্যাসিস্ট শাসকগোষ্ঠীর পতনের পর দেশের ভেতরে আত্মগোপনে থাকা দুষ্কৃতকারীরা আবারো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করাসহ নানা ধরনের অরাজকতা সংঘটিত করছে। তারা মনে করছে, দেশে বিচ্ছিন্নভাবে মানুষ হত্যা, আগুন সন্ত্রাস ও অন্যান্য অপকর্মের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকারকে রাষ্ট্রক্ষমতা থেকে উৎখাত করবে।
৫ দিন আগে

তুরস্ক সরকারের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ সফরের মূল লক্ষ্য হলো দুই দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় করা। এর মাধ্যমে বৈজ্ঞানিক গবেষণা, প্রযুক্তিগত উন্নয়ন এবং সরকারি খাতের প্রশিক্ষণের মতো বিষয়গুলোতে কর্মকর্তারা পরস্পরের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন।
৫ দিন আগে

নুরুল হক নুর তিনি লেখেন, ‘শ্রমিক ভাই-বোনসহ গোপালগঞ্জে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহবান জানাচ্ছি। কারণ, শ্রমিক আন্দোলন এবং গোপালগঞ্জে লাশ ফেলার ষড়যন্ত্র করছে ফ্যাসিস্টরা!’
৫ দিন আগে

বৈশ্বিক জ্বালানি সঙ্কট নিরসনে বায়োগ্যাস প্ল্যান্টকে একটি কার্যকর সমাধান হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী প্রতিটি গ্রাম, পাড়া ও মহল্লায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
৫ দিন আগে

ভূমিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার মাধ্যমে দেশের তরুণ সমাজকে এগিয়ে নিতে কাজ করছেন। তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।’
৫ দিন আগে

নৈতিকতা, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক গুণাবলিতে সমৃদ্ধ আদর্শ নাগরিক হিসেবে শিশু-কিশোরদের গড়ে তুলতে হবে। শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, সত্যবাদিতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও সৃজনশীলতার চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার বিকল্প নেই।
৫ দিন আগে

মামলার চার্জশিট আদালত গ্রহণ করেছেন। আসামিরা কারাগারে রয়েছেন। আগামী ২৯ নভেম্বর চার্জ গঠনের মধ্য দিয়ে মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে। অপ্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে জুভেনাইল কোর্টে এবং প্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে কুমিল্লার সেশন কোর্টে।
৫ দিন আগে

ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, ‘প্রধানমন্ত্রী জাতীয় সংসদে জাতীয় ঐক্যের আহবান জানানোর একদিন পর তার সহকারী প্রেস সচিবের ‘সময় এলে হিসাব মেলানো হবে’—এ ধরনের বক্তব্য অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, স্ববিরোধী ও বিভেদ সৃষ্টিকারী।’
৫ দিন আগে

সংস্কৃতির বিপর্যয় কাটিয়ে উঠতে আগামী ডিসেম্বরে দেশব্যাপী জাতীয় সাংস্কৃতিক উৎসব ও নজরুল বর্ষ পালনের ঘোষণা দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বগুড়ায় জাসাসের অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
৬ দিন আগে

২০২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশের মানুষের সামনে একটি বড় প্রত্যাশা তৈরি হয়েছিল; রাষ্ট্র আর আগের মতো চলবে না। গুম, বিচারবহির্ভূত হত্যা, রাজনৈতিক হয়রানি ও ক্ষমতার অপব্যবহারের সংস্কৃতি থেকে বেরিয়ে আসবে দেশ। অপরাধের বিচার হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো হবে জবাবদিহিমূলক। আর ক্ষমতার পরিবর্তনের সাথে বিচার ও প্রশাসনের চরিত্র বদলে যাওয়ার যে পুরনো অভিজ্ঞতা, তার অবসান ঘটবে। কিন্তু অভ্যুত্থানের পর দুই বছরের বেশি সময় পেরিয়ে সেই প্রত্যাশা কতটা পূরণ হয়েছে, তা নিয়ে প্রশ্ন বাড়ছে।
৬ দিন আগে


