রাজশাহী, দেশ ও জাতি, জীবন উৎসর্গ, জাতীয় বিশ্ববিদ্যালয়, প্রধানমন্ত্রী, তারেক রহমান, তরুণ সমাজ, ভূমিমন্ত্রী, মো: মিজানুর রহমান মিনু, জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা, আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা, রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজ, প্রতিযোগিতার উদ্বোধন, শিক্ষার্থীদের খেলাধুলা, কলেজ পর্যায়ে ক্রীড়াচর্চা, তরুণ সমাজ, তরুণদের মাদকমুক্ত রাখা, শিক্ষা ও সংস্কৃতি, বাংলাদেশের ক্রীড়াঙ্গন, রাজশাহী-৩ আসন, মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশন, মাহফুজুর রহমান রিটন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি, অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, কৃষি উন্নয়ন ব্যাংক, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী কোর্ট কলেজ
ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। নয়া দিগন্ত
ads

ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু বলেছেন, ‘রাজশাহী তথা এ বিভাগের মানুষ হাসতে জানে, আবার প্রয়োজনের সময় রুখে দাঁড়িয়ে লড়াই করতেও জানে। দেশ ও জাতির স্বার্থে প্রয়োজনে জীবন উৎসর্গ করতেও তারা পিছপা হয় না।’

শনিবার (২১ নভেম্বর) দুপুরে রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজ বাস্তবায়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ‘জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার মাধ্যমে দেশের তরুণ সমাজকে এগিয়ে নিতে কাজ করছেন। তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।’

তিনি বলেন, ‘বাংলাদেশ কারও গোলামি করতে চায় না; বরং পারস্পরিক বন্ধুত্ব, সহমর্মিতা ও সৌহার্দ্যের ভিত্তিতে বিশ্বের সাথে এগিয়ে যেতে চায়।’

রাজশাহীকে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার প্রাণকেন্দ্র উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এ অঞ্চল থেকে জাতীয় পর্যায়ে অনেক খেলোয়াড় ওঠে এসেছেন, যারা দেশ ও রাজশাহীর সুনাম বিশ্বদরবারে তুলে ধরেছেন। রাজশাহীর মানুষ শান্তিপ্রিয় ও অতিথিপরায়ণ। এখানে রয়েছে অনেক দর্শনীয় স্থান।’ 

প্রতিযোগিতায় অংশ নিতে আসা শিক্ষার্থীরা রাজশাহীতে এসে ভালো অভিজ্ঞতা অর্জন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় তিনি শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: রফিকুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো: আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো: ইব্রাহিম আলী, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার, রাজশাহী সরকারি সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো: ইলিয়াস উদ্দিন, রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: আবুল কালাম আজাদ ও রাজশাহী কোর্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আল মামুন কবির।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দফতরের পরিচালক মোহাম্মদ শফিকুল করিম।

আয়োজকরা জানান, এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে ও আন্তঃকলেজ পর্যায়ে ক্রীড়াচর্চায় আরো উৎসাহিত হবে।