লোড হচ্ছে...
সরকারের অনেক উন্নয়ন পরিকল্পনা কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, হামের মতো ব্যাধির চিকিৎসার জন্য এই হাসপাতালে কোনো আইসিইউর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। সরকারের অনেক কিছু কিতাবে ও খাতায় আছে, কিন্তু আমরা সেগুলো বাস্তবে দেখতে চাই। জরুরি অবস্থা কখনো নোটিশ দিয়ে আসে না, কিন্তু সরকারের প্রস্তুতি দেখে মনে হয় তারা নির্বিকার।
১৮ এপ্রিল, ২০২৬
চলতি ও আগামী মাসে মোট ১৬ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির পরিকল্পনা নিয়েছে সরকার। বর্তমানে দেশে এলএনজি সরবরাহে কোনো সংকট নেই বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সূত্র জানায়, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে এবং নিয়মিত আমদানির পাশাপাশি বিকল্প উৎস থেকেও এলএনজি সংগ্রহের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এতে গ্যাস সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা নেই বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-এর পরিচালক (প্রকৌশল) মো. রফিকুল ইসলাম বাসসকে জানান, এপ্রিল মাসে ৯টি এলএনজি কার্গো আমদানির পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ইতোমধ্যে ৪টি দেশে এসে পৌঁছেছে।
১৭ এপ্রিল, ২০২৬
তারেক রহমান তার রাজনৈতিক কর্মকাণ্ড ও পরিকল্পনার মাধ্যমে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর পথই অনুসরণ করছেন। তিনি বলেন, গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়নকে প্রাধান্য দিয়ে তারেক রহমান যে চিন্তা-ভাবনা করছেন, তা শহীদ জিয়ার আদর্শেরই প্রতিফলন, বলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
১৪ এপ্রিল, ২০২৬
দেশের অর্থনীতিতে টেকসই স্বাভাবিকতা ফিরিয়ে আনতে জবাবদিহিতা, স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করা জরুরি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, অতীতে জবাবদিহিতার ঘাটতি ও অযৌক্তিক প্রকল্প গ্রহণের কারণে অর্থনীতিতে যে অস্বাভাবিকতা তৈরি হয়েছে, তার প্রভাব এখনো বহমান।
১৩ এপ্রিল, ২০২৬
দেশের পুঁজিবাজারকে গতিশীল ও প্রাণবন্ত করতে একগুচ্ছ সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার। পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদি অর্থায়নের প্রধান উৎস হিসেবে গড়ে তুলতে আইনি সংস্কার, নতুন পণ্য চালু এবং স্বচ্ছতা নিশ্চিতের ওপর জোর দেয়া হচ্ছে। এ লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
৬ এপ্রিল, ২০২৬
ঈদ উপলক্ষে রাজধানীর চারটি বাস টার্মিনাল, একটি লঞ্চ টার্মিনাল ও রেলস্টেশন এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পোশাকি পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও দায়িত্ব পালন করবে। অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি বন্ধে বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। ----
১৫ মার্চ, ২০২৬
আগামীর অর্থনীতি ঋণ নির্ভর হবে না, বরং বিনিয়োগ নির্ভর হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা প্রফেসর ড. রাশেদ আল মাহমুদ...
৮ মার্চ, ২০২৬
যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন প্রয়োগ জোরদার করতে দেশজুড়ে বড় পরিসরে নতুন আটককেন্দ্র নির্মাণ ও বিদ্যমান স্থাপনা সংস্কারের পরিকল্পনা করেছে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট (আইসিই)। একটি...
১৪ ফেব্রুয়ারি, ২০২৬

