লোড হচ্ছে...
সরকারের পক্ষ থেকে আবেদনসংক্রান্ত তথ্যের সত্যতা ও আইনি ভিত্তি যাচাইয়ের কথা বলা হয়েছে। অন্য দিকে বিএনপি নেতারা শেখ হাসিনার প্রত্যাবর্তনের ইস্যুতে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন জনগণ স্বাগত জানাবে না। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেও আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সরকারের কঠোর অবস্থানের ইঙ্গিত পাওয়া গেছে।
৮ দিন আগে

আজ সকালে বারিধারায় ভারতীয় হাইকমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে দুই কূটনীতিকের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
৮ দিন আগে

ওয়াইনেট সূত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ইরানের সাথে চলমান কূটনৈতিক আলোচনা থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প উল্লেখ করেন যে ইরানের সাথে কোনো চুক্তির প্রয়োজন নেই এবং এর পরিবর্তে তিনি ভ্যান্সকে ডেমোক্র্যাট-শাসিত অঙ্গরাজ্যগুলোর দুর্নীতি ও অপরাধ দমনে পূর্ণ মনোযোগ দিতে বলেছেন। এর আগে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়েছিল, প্রধান মধ্যস্থতাকারী হিসেবে ভ্যান্স ইরানের শীর্ষ কর্মকর্তাদের সাথে সরাসরি বৈঠকের বিষয়টি বিবেচনা করছিলেন।
৮ দিন আগে

যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে আট ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে চৌগাছা পৌর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান...
৮ দিন আগে

দেশের নারীরা এখন নিজেদের যোগ্যতায় বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন। তারা আর আগের মতো পিছিয়ে নেই। তাই জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন রাখার প্রয়োজনীয়তা নতুন করে বিবেচনার সময় এসেছে। রাজনৈতিক দলগুলো সরাসরি নির্বাচনে এক-তৃতীয়াংশ আসনে নারী প্রার্থী মনোনয়ন দিলে নারীরা নিজেদের যোগ্যতা ও জনসমর্থনের ভিত্তিতে সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পাবেন।
৮ দিন আগে

আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় নিশ্চিন্তপুর গ্রামের সামনে দিয়ে অটোরিকশায় করে ছাদে ঢেউটিন নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। পথে উঁচু স্থানে উঠতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি উল্টে যায়।
৮ দিন আগে

সাম্প্রতিক সময়ে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, কারখানা বন্ধ ঘোষণা এবং মহাসড়ক অবরোধের ঘটনায় শিল্প উৎপাদন ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে এ মতবিনিময় সভাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
৮ দিন আগে

চট্টগ্রামে জুলাই গণহত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) ফজলে করিম চৌধুরীসহ অন্য আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়ার কারণে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মামলার দুই সাক্ষী মো: ইফতেখারুল ইসলাম ও সম্রাট রুবায়েত।
৮ দিন আগে

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় একক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফজরের নামাজের আগে থেকে নয়াজান্দি ও নতুন আমঘাটা গ্রামে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। পরে প্রতিপক্ষকে গ্রাম থেকে বিতাড়িত করার উদ্দেশ্যে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।
৮ দিন আগে

‘সংলাপটি স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভারতে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনের পরিপ্রেক্ষিতে উভয়পক্ষের মধ্যে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে বৈঠকটি স্থগিত হয়েছে।’
৮ দিন আগে

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ প্রতিযোগিতায় দিনাজপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জেলা প্রশাসকের কাছ থেকে সনদ ও ক্রেস্ট গ্রহণ করলেন দিনাজপুর জেলা জামায়াত আমির বিশিষ্ট শিক্ষাবিদ মুহাদ্দিস ড. এনামুল হক।
৯ দিন আগে

নোয়াখালীর সুবর্ণচরে নির্মাণাধীন ব্রিজের পাশে বালুতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অপর কিশোরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
৯ দিন আগে

ক্যাম্পেইনে স্থানীয় ২০৫ জন অসহায় ও অসুস্থ ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেয়া হয়। তাদের মধ্যে ৮৭ জন পুরুষ, ৯৩ জন নারী ও ২৫ জন শিশু ছিলেন।
৯ দিন আগে

আরিফ মোটরসাইকেলে তার মেয়েকে নিয়ে স্কুল থেকে আসছিলেন। পথে ওয়াপদা মোড় এলাকায় তার স্ত্রী অপেক্ষায় ছিলেন। তাকেসহ বাড়ি ফেরার কথা ছিল আরিফের। কিন্তু ওয়াপদা মোড় গোলচত্বর পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
৯ দিন আগে

‘আমরা যদি প্রথম টার্গেট হই, দ্বিতীয় টার্গেট কিন্তু তারাও (বিএনপি) হবেন। আমাদের পরিবার আক্রান্ত হলে তাদের পরিবারও ফ্যাসিবাদী শক্তির দ্বারা আক্রান্ত হবে। তারা এতটাই নৃশংস।’
৯ দিন আগে

মার্কেটের নিরাপত্তাকর্মীদের মাধ্যমে খবর পেয়ে মালিকপক্ষ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পিকআপভর্তি মালামালসহ নয়জনকে আটক করা হয়। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তরের জন্য কারখানার একটি কক্ষে আটকে রাখা হয়।
৯ দিন আগে

ময়মনসিংহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ফ্যাসিবাদী শক্তি আর ফিরবে না; এআই অপপ্রচার রুখে দেওয়াসহ ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা ও উন্নয়নকাজ এগিয়ে চলছে।
৯ দিন আগে

ঢাকা-সিলেট মহাসড়কের কাউছারনগর এলাকায় ঢাকা অভিমুখী একটি পাথরবোঝাই ট্রাক বিকল হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। রাত ৩টার দিকে একইদিক থেকে আসা বাংলাদেশ ডাক বিভাগের ডাক ও পার্সেলবাহী একটি মাঝারি আকারের কাভার্ড ভ্যান ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।
৯ দিন আগে

‘সেই থানার যে ওসি উনি কমেন্ট করেছেন যে, ওখানে কোনো পেট্রল বোমার আলামত পাওয়া যায়নি। আমি নিজে এসপির সাথে কথা বলেছি, সেখানে কোনো ফরেনসিক টিম যায়নি, দুপুর পর্যন্ত। কোনো ফরেনসিক ইনভেস্টিগেশন ছাড়াই তারা বলে দিচ্ছে যে সেখানে কোনো পেট্রল বোমা নিক্ষেপ করা হয়নি।’
৯ দিন আগে

বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেলযোগে বগুড়ার দিকে যাচ্ছিলেন ফেরদৌস আলী। পথে বাইমমারী এলাকায় পৌঁছালে গরুবোঝাই একটি নসিমনের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
৯ দিন আগে


