লোড হচ্ছে...
আমাদের মতের ভিন্নতা থাকতে পারে, চিন্তার পার্থক্য থাকতে পারে, কিন্তু দেশ এবং জাতির প্রয়োজনে আমাদের কোনো কোনো ক্ষেত্রে আবার এক হয়ে কাজও করতে হবে।
৪ দিন আগে

গোলাম পরওয়ার বলেছেন, ‘গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ জুলাই জাতীয় সনদের পক্ষে রায় দিয়েছেন। অথচ সরকার সেই রায় বাস্তবায়নে টালবাহানা করছে। অন্যদিকে গোপালগঞ্জসহ দেশব্যাপী আওয়ামী লীগের নেতাকর্মীদের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট ও ভাঙচুরের ঘটনা নিয়ন্ত্রণেও সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে।’
৪ দিন আগে

মাটির নিচ থেকে উদ্ধার মর্টারশেলটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে। তবে এটি কোন সময়ের এবং কারা ব্যবহার করতো, তা জানা যায়নি।
৪ দিন আগে

দেশের এই সঙ্কট থেকে উত্তরণে জুলাই সনদ বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সঙ্কট মোকাবিলা সম্ভব নয়। তাই বর্তমান সরকারকে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে হবে।
৪ দিন আগে

সাধারণত প্রতি তিন মাস পরপর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়। তবে বিভিন্ন কারণে এবার ৪ মাস ২৪ দিন পর দানবাক্সগুলো খোলা হয়েছে। দানের পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা বিবেচনায় এবার নতুন করে আরো দুইটি দানবাক্স স্থাপন করা হয়েছে।
৪ দিন আগে

বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলার ২০২৭–২০২৮ সেশনের শাখাভিত্তিক মজলিসে শুরা নির্বাচন সম্পন্ন হয়েছে।
৪ দিন আগে

সংস্থাটির তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস।
৪ দিন আগে

জুলাই জাতীয় সনদ বাস্তবায়িত হলে দেশে ফ্যাসিবাদ ফেরার সুযোগ থাকবে না বলে মন্তব্য করেছেন জামায়াত নেতা মাওলানা আবদুল হালিম। কুমিল্লা মহানগরী কর্মী শিক্ষাশিবিরে তিনি প্রয়োজনে আরেকটি বিপ্লবের হুঁশিয়ারি দেন।
৪ দিন আগে

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহ শেষে ডিএসইতে তালিকাভুক্ত সিকিউরিটিজের বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৩৭২ কোটি ৩৩ লাখ ৯০ হাজার টাকা। আগের সপ্তাহ শেষে এর পরিমাণ ছিল ৬ লাখ ৬৯ হাজার ৯১৯ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা। সে হিসাবে এক সপ্তাহে বাজার মূলধন বেড়েছে শূন্য দশমিক ৫২ শতাংশ।
৫ দিন আগে

বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) সংকলিত তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৩০২টি লিড সনদপ্রাপ্ত কারখানার মধ্যে ১৩৪টি প্লাটিনাম, ১৪৮টি গোল্ড, ১৬টি সিলভার এবং চারটি সার্টিফায়েড ক্যাটাগরিতে রয়েছে।
৫ দিন আগে

বিএনপি সরকার ও বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে সেলিম উদ্দিন বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে সরকারের দাবি এবং মাঠপর্যায়ের মানুষের নিরাপত্তাবোধের মধ্যে যেন ব্যবধান তৈরি না হয়। সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতা প্রতিরোধে সরকারের কার্যকর পদক্ষেপ নিতে হবে।’
৫ দিন আগে

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়নের জন্য ইতোমধ্যে লং মার্চ করেছি, মিছিল করেছি, এই ক্যাম্পাসেও মিছিল-মিটিং হচ্ছে। অবরোধ কর্মসূচি করা, ধর্মঘট পালন করা, ঘেরাও কর্মসূচি করা, যেটা সরকার যদি আমাদের বাধ্য করে আমরা করব।’
৫ দিন আগে

পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
৫ দিন আগে

দিনটিতে ডিএসইতে মোট ৩৫১টি ইস্যুর লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৬টির দর বেড়েছে, ১৭১টির কমেছে এবং ৫৪টির দর অপরিবর্তিত ছিল। অর্থাৎ দরপতন হওয়া প্রতিষ্ঠানের সংখ্যা দরবৃদ্ধি পাওয়া প্রতিষ্ঠানের চেয়ে বেশি ছিল।
৫ দিন আগে

ব্রিফিংয়ে নেতারা জানান, ‘দেশের বর্তমান রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের হামলা, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং জনমনে সৃষ্ট আতঙ্কের বিষয়টি গুরুত্ব পেয়েছে।’
৬ দিন আগে

রাশেদ প্রধান বলেন, ‘স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দি মেজর এম এ জলিল। তার একমাত্র অপরাধ ছিল, তিনি হিন্দুস্তানের লুটেরা সেনাবাহিনীকে বাংলার সম্পদ লুটপাটে বাধা দিয়েছিলেন। সদ্য স্বাধীন দেশের একজন সেক্টর কমান্ডারকে গ্রেফতার করতে তৎকালীন মুজিব সরকারকে বিন্দুমাত্র দ্বিধা করতে হয়নি, কারণ শেখ মুজিব বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা চাননি। তিনি দেশকে পাকিস্তানের বদলে ভারতে পরিণত করেছিলেন।
৬ দিন আগে

পোস্টে তিনি লেখেন, ‘ঐক্যের শর্ত গণভোটের গণরায় বাস্তবায়ন। জুলাই সনদ বাস্তবায়ন। আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যুর জন্য দরকার জুলাই সনদ।’
৬ দিন আগে

আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিন বলেন, ‘এটুকু বলতে পারি এই রায়ে তো কোনো ব্যক্তিকে বিচারের আওতায় আনা যাবে না। এখানে কোনো দণ্ড হবে না। শুধু তারা একটা ঘোষণা দিতে পারে।’
৬ দিন আগে

নদীতে স্রোতে ভেসে যাওয়া পাঁচ বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয়রা। শিশুটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে।
৭ দিন আগে

সকালে পুলিশ পার্ক এলাকার মাথাভাঙ্গা নদীর তীরে ঝোপঝাড় পরিষ্কারের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক ও স্থানীয় ব্যক্তি। এ সময় হঠাৎ নদীর স্রোতে একটি ছোট শিশুকে ভেসে যেতে দেখেন তারা। মুহূর্তের মধ্যে বিষয়টি বুঝতে পেরে তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দ্রুত নদীতে নেমে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
৭ দিন আগে


