লোড হচ্ছে...
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (২৩ এপ্রিল)। এ দফায় রাজ্যের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মোট ১৬ জেলার ১৫২টি আসনে ভোট নেওয়া হবে। তার আগে মঙ্গলবার সন্ধ্যায় এসব আসনে নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। নির্বাচনের তফশিল ঘোষণার পর থেকে গত কয়েক সপ্তাহ ধরে প্রার্থীরা ব্যাপক জনসংযোগ চালান। পাশাপাশি তারকা প্রচারকরাও বিভিন্ন এলাকায় গিয়ে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারণায় অংশ নেন।
২২ এপ্রিল, ২০২৬
সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ নিউজ পেপারস অনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২১ এপ্রিল, ২০২৬
প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) তানভীর গনির সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর নিকুঞ্জে ডিএসই কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সংস্থাটির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২১ এপ্রিল, ২০২৬
আরএলএনজি সরবরাহের একটি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) কারিগরি কারণে বন্ধ হয়ে যাওয়ায় রাজধানীসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। এতে তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। মঙ্গলবার (২১ এপ্রিল) তিতাস গ্যাসের মিডিয়া ও জনসংযোগ শাখার ব্যবস্থাপক মো. আল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২১ এপ্রিল, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, দেশের পানিসংকট মোকাবিলায় আগামী পাঁচ বছরে সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা নেয়া হয়েছে। তিনি বলেন, সম্মিলিত উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা গেলে দেশের পানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং বন্যা পরিস্থিতিতেও মানুষের জীবন, সম্পদ, গবাদিপশু ও ফসল রক্ষা করা সম্ভব হবে।
২০ এপ্রিল, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আদালত কোনো হয়রানির জায়গা নয়, বরং ন্যায়বিচার পাওয়ার একটি নিরাপদ স্থান। মানুষের মধ্যে এই বিশ্বাস প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর করা সম্ভব হবে।
২০ এপ্রিল, ২০২৬
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তিনি বগুড়ায় গেলেন। সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। তিনি সকাল ৯টা ৫৫ মিনিটে বগুড়ার সার্কিট হাউজে পৌঁছান। সেখানে তারেক রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান জেলা প্রশাসক তৌফিকুর রহমান। প্রধানমন্ত্রীর এই সফরে সফরসঙ্গী হিসেবে সাথে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।প্রধানমন্ত্রীর উপ–প্রেস সচিব সুজন মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেন। দীর্ঘ প্রায় দুই দশক পর নিজের পৈতৃক ভিটায় পা রাখলেন তিনি। তার এই সফরকে ঘিরে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নতুন সাজে সেজেছে বগুড়া শহর। জেলা জজ আদালত, পৌরসভা ভবন, বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ ও প্রেসক্লাবসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে করা হয়েছে রং ও সংস্কার কাজ। ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে প্রস্তুত করা হয়েছে বিশাল মঞ্চ, যেখানে লাখো মানুষের সমাগমের আশা করা হচ্ছে। একইসঙ্গে গাবতলীর বাগবাড়ীতে, যা জিয়াউর রহমান-এর জন্মভিটা হিসেবে পরিচিত, নেয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।
২০ এপ্রিল, ২০২৬
সারাদেশে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সংস্থাটি জানিয়েছে, সোমবার (২০ এপ্রিল) থেকে ডিজেল ও পেট্রোলের সরবরাহ ১০ শতাংশ এবং অকটেনের সরবরাহ ২০ শতাংশ বৃদ্ধি করা হবে।
২০ এপ্রিল, ২০২৬
আজ বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তিনি বগুড়ায় যাচ্ছেন। সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওয়ানা দেন।প্রধানমন্ত্রীর এই সফরে সফরসঙ্গী হিসেবে সাথে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। দীর্ঘ প্রায় দুই দশক পর নিজের পৈতৃক ভিটায় পা রাখতে যাচ্ছেন তিনি। তার এই সফরকে ঘিরে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
২০ এপ্রিল, ২০২৬
দুই দশক পর পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) সরকার প্রধান হওয়ার পর নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন তিনি। সফরে বগুড়াকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করবেন সেই সাথে আরও বেশ কিছু রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
১৯ এপ্রিল, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে গঠন করা সরকার জনগণের আস্থা অর্জন করতে পেরেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
১৮ এপ্রিল, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুটি সরকার দেশের শিশুদের যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে। শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১৮ এপ্রিল, ২০২৬
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) ঋণের কিস্তি ছাড়ের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। সংস্থাটির উপ-ব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। অর্থমন্ত্রী বলেন, আইএমএফের সঙ্গে আলোচনায় কয়েকটি বিষয়ে এখনও সমাধান হয়নি। সেগুলো আগামী দুই সপ্তাহের মধ্যে আলোচনার মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা করা হবে। বর্তমানে আইএমএফের সঙ্গে বাংলাদেশের সাড়ে ৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি চলছে। এর মধ্যে পাঁচ কিস্তিতে সাড়ে ৩ বিলিয়ন ডলারের বেশি অর্থ ছাড় পেয়েছে দেশ। অন্তর্বর্তী সরকারের সময়ে স্থগিত হয়ে যাওয়া কিস্তির অর্থ ছাড় নিয়েও বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে।
১৮ এপ্রিল, ২০২৬
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের ব্যক্তিগত সচিব (পিএস) জনি নন্দীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
১৭ এপ্রিল, ২০২৬
৪১৯ জন হজযাত্রী নিয়ে মধ্যরাতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়ে যাচ্ছে হজের প্রথম ফ্লাইট। হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১৭ এপ্রিল, ২০২৬
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) উদ্যোগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা আগামীকাল শনিবার (১৮ এপ্রিল ২০২৬) ঢাকায় অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় অংশ নিতে মোট ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী আবেদন করেছেন। এনটিআরসিএ ইতোমধ্যে প্রবেশপত্র ডাউনলোডের প্রক্রিয়া সম্পন্ন করেছে। প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
১৭ এপ্রিল, ২০২৬
জ্বালানি সংকট মোকাবিলায় সব ক্ষেত্রে মিতব্যয়ী হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১৬ এপ্রিল, ২০২৬
গত ২৪ ঘণ্টায় হামে মারা গেছে ৩ শিশু এবং নতুন করে আক্রান্ত হয়েছে ৩১৫ জন। এতে উদ্বেগ আরও বেড়েছে। একই সঙ্গে রাজধানীর হাসপাতালগুলোতে শিশু রোগীর চাপ বাড়ছে আশঙ্কাজনক হারে।...
১৬ এপ্রিল, ২০২৬
পুঁজিবাজারের বিদ্যমান পরিস্থিতি, সংস্কার কার্যক্রম ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনির সঙ্গে বৈঠক করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
১৬ এপ্রিল, ২০২৬
সৌদি আরব ঘোষিত হজ ব্যবস্থাপনার রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী ১৮ এপ্রিল। এর আগে ১৭ এপ্রিল রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১৬ এপ্রিল, ২০২৬

