লোড হচ্ছে...
প্রতিমন্ত্রী ইউএনওদের উদ্দেশে বলেন, ‘এলাকার গরিব মানুষ ইউএনওর কাছে হাত পাতে। প্রত্যেক ইউএনওর জন্য ঐচ্ছিক ফান্ড দেয়া জরুরি। এতে গরিবদের তাৎক্ষণিক ২ হাজার থেকে ৫ হাজার টাকা সহায়তা দেয়া যায়। জনপ্রশাসন মন্ত্রণালয় এই অর্থের জোগান না দিতে পারলে স্থানীয় সরকার মন্ত্রণালয় রাজস্ব আয় থেকে বরাদ্দ দেয়ার আয়োজন করবে। বিদ্যুতের নেট মিটারিং পদ্ধতি নিয়ে উপজেলা প্রশাসনের সাথে বসে ফয়সালা করার কথাও বলেন তিনি।’
৩ অক্টোবর, ২০২৬

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল বাকের মো: তৌহিদ এই কমিটির আহবায়ক এবং বুয়েটের ডির্পাটমেন্ট অব ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ড. মাহবুব আলম ও গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী (ই/এম) আবদুল্যাহ আল মামুন অন্য দুই সদস্য হিসেবে কাজ করবেন। কমিটির কার্যপরিধিতে লিফট রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনায় যথাযথ নিয়ম অনুসরণ বা প্রতিপালন করা হচ্ছিল কি না এবং লিফট দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে বলা হয়েছে।
৩ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রী বলেন, ‘বিপুল জনম্যান্ডেট নিয়ে বাংলাদেশে একটি নতুন নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করেছে। জনগণের সেই ম্যান্ডেট বাস্তবায়নে আমাদের একটি পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা রয়েছে। আমাদের অগ্রাধিকারগুলো হলো জাতীয় স্বার্থ সুরক্ষা, নীতিমালার ধারাবাহিকতা বজায় রাখা, অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক সংস্কার। আমরা এখন প্রতিশ্রুতি থেকে সরাসরি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি।’
৩ অক্টোবর, ২০২৬

সংলাপে বিভিন্ন দেশের রাজনীতিক, কূটনীতিক, নীতিনির্ধারক, গবেষক, অর্থনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক ও অন্যান্য প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। এবারের বিভিন্ন অধিবেশনে ভূরাজনীতি ও নিরাপত্তা, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা, বাণিজ্য ও যোগাযোগ, জলবায়ু, গণতন্ত্র ও সুশাসন এবং বঙ্গোপসাগরীয় অঞ্চলের কৌশলগত গুরুত্ব নিয়ে আলোচনা হবে।
৩ অক্টোবর, ২০২৬

একই দাবিতে দিল্লির বিখ্যাত প্রতিবাদ কেন্দ্র ‘যন্তর মন্তরে’ ছাত্র ও নাগরিক সমাজ সংগঠনগুলোর পূর্বঘোষিত এক সমাবেশ রুখে দিয়েছে পুলিশ। পুরো এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলার পাশাপাশি সেখান থেকে বেশ কয়েকজন বিরোধী রাজনৈতিক নেতা ও অসংখ্য বিক্ষোভকারীকে আটক করা হয়।
২ অক্টোবর, ২০২৬

নিহতরা হলেন কামরাঙ্গীরচরে স্বপ্না বেগম (৩৮), ডেমরার পপি (৩৫) এবং বংশালে হাশেম (৪৮)।
২ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে নতুন করে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টানতে আমিরাতের উড়োজাহাজ ছিনতাইয়ের পরিকল্পনা করেছিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী, দাবি ইরানি সূত্রের
২ অক্টোবর, ২০২৬

ইঁদুরের আক্রমণে আমন ধানের ফলন কম হওয়ার আশঙ্কায় কৃষকরা। তাদের অভিযোগ, এ বিপর্যয়ে কৃষি অফিস থেকে তারা কোনো পরামর্শ পাচ্ছেন না।
২ অক্টোবর, ২০২৬

সফরকালে প্রধানমন্ত্রী পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়) উদ্বোধন করেন এবং খাল খনন, নদী খনন ও বাঁধ নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করেন।
২ অক্টোবর, ২০২৬

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে সারা দেশে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আধুনিক ও তথ্যপ্রযুক্তি-নির্ভর ‘কৃষক কার্ড’ কর্মসূচি।
১ অক্টোবর, ২০২৬

আমরা সেই পরিস্থিতির পরিবর্তন করে ধীরে ধীরে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে চাই। কোনো কোনো রাজনৈতিক দল কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে দেশে অরাজকতা তৈরি করতে চায়। অরাজকতা সৃষ্টিকারীদের ৭১ সালে কি ভূমিকা ছিল? ১২ তারিখের নির্বাচনে মানুষকে বিভ্রান্ত করে কিছু সংসদীয় আসনে নির্বাচিত হয়েছে তারা। ৭১ সালের মতো এখনো গুপ্ত বাহিনী নারী নির্যাতন করছে উল্লেখ করে তাদের ব্যাপারে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
১ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ জেলার ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজে একটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন। বিকেল পৌঁনে ৪টার দিকে কলেজ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী এই কর্মসূচি উদ্বোধন এবং একইসাথে ছাত্রীদের মাঝে খেলাধুলার সরঞ্জাম বিতরণ করেন।
১ অক্টোবর, ২০২৬

উদ্বোধনী কর্মসূচির মাধ্যমে প্রথম ধাপে রুহিয়া উপজেলার এক হাজার ১৪৯ জন কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে জনপ্রতি দুই হাজার ৫০০ টাকা করে কৃষি উপকরণ সহায়তা সরাসরি জমা করা হয়।
১ অক্টোবর, ২০২৬

কৃষকদের সরকারি সহায়তা ও কৃষি প্রণোদনা কার্যক্রমের আওতায় আনতে ‘কৃষক কার্ড’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে কৃষকদের কাছে সরকারি কৃষি সেবা ও বিভিন্ন সুযোগ-সুবিধা আরো সহজে পৌঁছে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
১ অক্টোবর, ২০২৬

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির দেখা দেয়া তথ্যমতে, সরকারি ভবনে স্থাপিত দেশের প্রথম এই সৌরবিদ্যুৎ প্রকল্পে তিন উপজেলায় মোট ৯৬২ দশমিক পাঁচ কিলোওয়াট বা শূন্য দশমিক ৯৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হয়েছে। নেট মিটারিং ব্যবস্থায় এসব স্থাপনায় উৎপাদিত বিদ্যুৎ প্রথমে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের নিজস্ব চাহিদা পূরণে ব্যবহার হবে। অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
১ অক্টোবর, ২০২৬

আজ আমাদের সতর্ক হওয়ার সময় এসেছে, কিভাবে দেশ পরিচালনা করব। আজ সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে, আমরা কাদের কথা বিশ্বাস করব এবং কাদের কথা বিশ্বাস করব না। আজ সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে, জনগণ কাদের সমর্থন দেবে এবং কাদের সমর্থন দেবে না।
১ অক্টোবর, ২০২৬

খাড়াতাইয়া ব্লকে মোট কৃষকের সংখ্যা এক হাজার ৮১২ জন। এর মধ্যে পুরুষ এক হাজার ৩৬৩ ও নারী ৪৪৯ জন। শ্রেণিভেদে ভূমিহীন কৃষক ২৫০ জন, প্রান্তিক ৮৮১ জন, ক্ষুদ্র ৬৫১ জন ও মাঝারি কৃষক ৩০ জন।
১ অক্টোবর, ২০২৬

প্রধান শিক্ষক না থাকায় ভারপ্রাপ্ত দায়িত্ব পালনকারী শিক্ষকদের একইসাথে শ্রেণিকক্ষের পাঠদান ও প্রশাসনিক কাজ করতে হচ্ছে। ফলে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনায় কিছুটা সমস্যা হচ্ছে।
১ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলা উচ্চারণ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য করার অভিযোগে পুলিশ হেফাজতে ছিলেন তিনি।
১ অক্টোবর, ২০২৬

সংসদ সদস্য বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যেই ফ্যমিলি কার্ড, কৃষি কার্ড ও যুবকদের জন্য যুব কার্ডের ব্যবস্থা করেছেন।’
১ অক্টোবর, ২০২৬


