লোড হচ্ছে...
মণ্ডপগুলোর নিরাপত্তা তদারকি ও দ্রুত সমন্বয়ের জন্য বিজিবি সদর দফতরে একটি সার্বক্ষণিক কন্ট্রোল রুম চালু করা হয়েছে, যেখানে ২৪ ঘণ্টা বিভিন্ন মণ্ডপের সাথে যোগাযোগ থাকবে।
১৯ দিন আগে

শারদীয় দুর্গোৎসব ২০২৬ উদ্যাপন উপলক্ষে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।
১৯ দিন আগে

বাহিনী সূত্রে জানা গেছে, মোতায়েন করা সদস্যদের মধ্যে ১ লাখ ৪৬ হাজার ৪৮৮ জন পুরুষ এবং ৬৬ হাজার ৩৩০ জন নারী। পূজামণ্ডপ ও মন্দিরের গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনায় তিন শ্রেণিতে নিরাপত্তা জনবল মোতায়েন করা হয়েছে। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ৬ হাজার ৯১৪টি মণ্ডপে প্রতিটিতে আটজন করে এবং গুরুত্বপূর্ণ ১১ হাজার ৭৮১টি ও সাধারণ ১৪ হাজার ৪৭০টি মণ্ডপে প্রতিটিতে ছয়জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
১৯ দিন আগে

সভা শেষে প্রেস ব্রিফিংয়ে ডা. শফিকুর রহমানের বক্তব্য তুলে ধরে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ সবার প্রিয় জন্মভূমি। এ দেশে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ সবাই বাংলাদেশের নাগরিক। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
২০ দিন আগে

দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে আয়োজক ও দর্শনার্থীদের জন্য বেশ কিছু পরামর্শ দিয়েছে পুলিশ সদরদফতর। এর মধ্যে রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব যাচাই না করে শেয়ার না করা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং ‘প্রতিমা’ বিসর্জনে নির্ধারিত পথ অনুসরণ করা।
২০ দিন আগে

আগের সরকারের আমলে পূজামণ্ডপের জন্য ৫০০ কেজি করে জিআর চাল বরাদ্দ থাকলেও বিএনপি সরকার সেটাকে বাড়িয়ে ৬০০ কেজি করে জিআর চাল দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
২০ দিন আগে

সভায় দেশব্যাপী আনন্দ, উৎসাহ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়। একইসাথে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতা প্রদানের আহ্বান জানানো হয়।
২১ দিন আগে

‘প্রত্যেককেই দিন-রাত সজাগ থাকতে হবে এবং অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে পূজামন্ডপগুলোতে। কেউ যেন ধর্মের বিষয়ে বিঘ্ন সৃষ্টি করতে না পারে।’
২১ দিন আগে

সভাপতির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহম্মদ ইবনে রিয়াজ বলেন, দুর্গাপূজা উপলক্ষে বিজিবির পক্ষ থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামীকাল থেকে তিন প্লাটুন বিজিবি সদস্য মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবে।
২২ দিন আগে

তিনি বলেন, পরিকল্পনা অনুযায়ী আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সারাদেশে প্রায় ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে।
২২ দিন আগে

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।
২২ দিন আগে

গত ৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
২২ দিন আগে

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা প্রস্তুতিবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ দিন আগে

‘জেলা প্রশাসনকে একটি সময়সূচি তৈরি করে প্রতিটি পূজামণ্ডপে দিতে হবে। এতে আয়োজকরা আজান ও নামাজের সময় সম্পর্কে জানতে পারবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন।’
২৩ দিন আগে

দুর্গাপূজা চলাকালে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় পোশাকে ও সাদা পোশাকে পুলিশের পাশাপাশি সোয়াট, ক্রাইম রেসপন্স টিম (সিআরটি), কুইক রেসপন্স টিম (কিউআরটি), ক্রাইম সিন ভ্যান এবং বোম্ব ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।
২৩ দিন আগে

রোববার রেলমন্ত্রী শেখ রবিউল আলমের সভাপতিত্বে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
২৩ দিন আগে

কিছু পোস্টারে লেখা, ‘বিরিয়ানি খেতে বারণ করা হচ্ছে না। বিরিয়ানি খান কিন্তু হিন্দু দোকান থেকে।’ আবার কিছু পোস্টারে লেখা, ‘চলুন এবার পূজায় পূজা সামগ্রী হিন্দু দোকান থেকেই কেনাকাটি করুন।’
২৩ দিন আগে

সভায় আসন্ন দুর্গাপূজায় হিন্দু ধর্মাবলম্বীদের পূজা নির্বিঘ্ন ও নিরাপদ করা এবং সার্বিকভাবে তারা যেন দুর্গাপূজার উৎসবে শামিল হয়ে আনন্দ ভাগ করে নিতে পারেন, তা নিয়ে নেতারা আলোচনা করেন। পাশাপাশি, দলের নেতাকর্মীরা কীভাবে স্থানীয় পূজামণ্ডপের পূজা কমিটির সাথে সমন্বয় করে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবেন, সে বিষয়েও আলোচনা করা হয়।
২৪ দিন আগে

আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এদেশ সবার, তাই পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সহযোগিতার মধ্য দিয়ে সবাইকে একসাথে এগিয়ে যেতে হবে।
২৫ দিন আগে

নুরুল আমিন বলেন, ‘দেশের স্বাধীনতা, উন্নয়ন, সঙ্কট ও সংগ্রামে সব সম্প্রদায়ের মানুষের অবদান রয়েছে। কাউকে বাদ দিয়ে এ দেশ গঠন সম্ভব নয়।’
২৫ দিন আগে


