লোড হচ্ছে...
কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন এবং দেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করার অভিযোগে ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কারের নির্দেশ দিয়েছে দক্ষিণ আফ্রিকা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স এরিয়েল সিডম্যানকে ‘পারসোনা নন গ্রাটা’ বা ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে ৭২ ঘণ্টার মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে। এর পাল্টা জবাবে ইসরায়েলও দক্ষিণ আফ্রিকার এক জ্যেষ্ঠ কূটনীতিককে বহিষ্কার করেছে।
৩১ জানুয়ারি, ২০২৬
দীর্ঘ প্রায় তিন বছর পর ঘরের মাঠে টি-টোয়েন্টি খেলতে নেমেছিলেন কুইন্টন ডি কক। আর প্রত্যাবর্তনটা তিনি রাঙালেন স্মরণীয় এক সেঞ্চুরিতে। ডি ককের বিধ্বংসী ১১৫ রান এবং রায়ান রিকেলটনের অপরাজিত ৭৭ রানে ভর করে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২২২ রানের পাহাড়সম লক্ষ্য দক্ষিণ আফ্রিকা টপকে গেল অনায়াসেই। সাত উইকেটের এই বড় জয়ে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিলেন নতুন কোচ শুকরি কনরাডের শিষ্যরা।
৩০ জানুয়ারি, ২০২৬
যুবকদের হাতে বেকার ভাতা তুলে দিয়ে তাদের অপমান করব না জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যুবকদের দক্ষ কারিগর হিসেবে গড়ে তোলা হবে, যাতে তারা গর্বের সঙ্গে দেশ গড়ার কাজে অংশ নিতে পারে। এ ছাড়া মা-বোনদের জন্য ঘরে, বাইরে ও কর্মস্থলে পূর্ণ নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা হবে।
২৯ জানুয়ারি, ২০২৬
বিশ্বকাপের বাইরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত আট প্রচেষ্টায় জয়হীন থাকার খরা কাটাল দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতেই স্বাগতিকরা ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে। আর এই জয়ের নায়ক অধিনায়ক এইডেন মার্করাম, যিনি সাম্প্রতিক এসএ২০ লিগের সেঞ্চুরির ফর্মটা আন্তর্জাতিক মঞ্চেও ধরে রাখলেন।
২৮ জানুয়ারি, ২০২৬
সুপারস্টার রজনীকান্ত দক্ষিণী ও বলিউড সিনেমায় পাঁচ দশক ধরে একের পর এক সিনেমায় কাজ করে যাচ্ছেন। আর ব্লকবাস্টার উপহার দিয়ে চমক দিচ্ছেন দর্শকদের। সরল জীবনযাপনই...
২৭ জানুয়ারি, ২০২৬
গত বছর সই হওয়া একটি বাণিজ্য চুক্তি "যথাযথভাবে মেনে না চলার" অভিযোগে দক্ষিণ কোরিয়ার পণ্যের ওপর আমদানি শুল্ক (Tariff) বাড়িয়ে ২৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
২৭ জানুয়ারি, ২০২৬
ইন্দোনেশিয়ায় ১১ জন আরোহী নিয়ে একটি ছোট যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে। কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর সেটির সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ। শনিবার...
১৭ জানুয়ারি, ২০২৬
প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যায় দক্ষিণ আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। এতে এখন পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যা কবলিত এলাকাগুলোতে ব্যাপক উদ্ধার অভিযান ও গণ-স্থানান্তর কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ। তবে আবহাওয়াবিদরা সতর্ক করেছেন যে, পরিস্থিতির আরও অবনতি হতে পারে এবং সামনে আরও ধ্বংসাত্মক আবহাওয়া অপেক্ষা করছে।
১৭ জানুয়ারি, ২০২৬
রাজধানীর দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে ফাতেমা আক্তার নিলি নামের এক স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে র্যাব। তার নাম মিলন। পেশায় মিলন একজন হোটেলকর্মী। সিসি ক্যামেরার ফুটেজ ও গোপন তথ্যের ভিত্তিতে আটক করা হয় তাকে।
১২ জানুয়ারি, ২০২৬

