
সেঞ্চুরিয়ন টেস্টে অবশেষে দ্বিতীয় উইকেটের দেখা পেল বাংলাদেশ। দীর্ঘ অপেক্ষার পর জুবাইর হামজাকে ফিরিয়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ৯৬ রানের জুটি ভেঙেছেন খালেদ আহমেদ। তাতে কিছুটা স্বস্তি ফিরেছে বাংলাদেশ শিবিরে।
আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টা পার হয়ে গেলেও উইকেটের দেখা পাচ্ছিল না বাংলাদেশ। একপ্রান্তে মার্কাস অ্যাকারম্যান, অন্যপ্রান্তে জুবাইর হামজা—দুজন মিলে এগিয়ে নিচ্ছিলেন দক্ষিণ আফ্রিকার ইনিংস।
শেষ পর্যন্ত খালেদের বলে গলিতে মাহফিজুল রবিনের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ২৭ রান করা হামজা। ক্যারিয়ারের ১৯তম টেস্ট খেলতে নেমে এটি খালেদের ৩৫তম উইকেট।
হামজার বিদায়ে ১৪৫ রানে দ্বিতীয় উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসেছেন টনি ডি জর্জি। অন্যদিকে অ্যাকারম্যান তুলে নিয়েছেন সিরিজের দ্বিতীয় সেঞ্চুরি। ১২৩ বলে ১২৭ রানে ব্যাট করছেন তিনি।
৩৮.৩ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেটে ১৯৬ রান। ১০৫ রানের লিডে আছে দক্ষিণ আফ্রিকা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









