লিড নিয়ে বড় সংগ্রহের পথে এগোচ্ছে দক্ষিণ আফ্রিকা
লিড নিয়ে বড় সংগ্রহের পথে এগোচ্ছে দক্ষিণ আফ্রিকা। সংগৃহীত
ads

সেঞ্চুরিয়নে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিচ্ছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে বাংলাদেশকে মাত্র ৯১ রানে গুটিয়ে দেয়ার পর ব্যাট হাতেও দাপট দেখাচ্ছে স্বাগতিকরা। দ্বিতীয় দিনের শুরুতেই লিড নিয়ে নিয়েছে তারা।

প্রথম দিন শেষে ১ উইকেটে ৮৮ রান তুলে ৩ রানে পিছিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার দ্বিতীয় দিনের শুরুতে শরীফুল ইসলামের করা দিনের দ্বিতীয় ওভারে বাউন্ডারি মেরে টেস্ট ক্যারিয়ারের ১৬তম অর্ধশতক তুলে নেন অ্যাকারম্যান। তাতেই বাংলাদেশের প্রথম ইনিংসের রান পেরিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৩ ওভারে ১ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১১৫ রান। সুবাদে স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ২৪ রান। অ্যাকারম্যান ফিফটি তুলে অপরাজিত আছেন ৬৩ রানে। সাথে ১৮ রানে অপরাজিত আছেন হামজা জুবাইর।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার পেসারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। ৩৩.৩ ওভারে ৯১ রানে অলআউট হয় নাজমুল হোসেনের দল। মাহফিজুল ইসলামের ২৩ রানই ছিল বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ।