
বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও হেড অব ইকোনমিক কো-অপারেশন কারাসাওয়া শিনজুর বলেছেন, জাপানি ভাষা শিক্ষা ও কারিগরি দক্ষতায় বাংলাদেশীদের জন্য জাপানে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে জাপানি ভাষা শিক্ষা ও কারিগরি দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত ‘এসটি মিরাই জাপানিজ অ্যাকাডেমি লিমিটেড’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কারাসাওয়া শিনজুর বলেন, ‘বাংলাদেশের মানুষজন অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ও দয়ালু। এই ধরনের প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে এবং তারা ভবিষ্যতে উন্নতি করতে পারবে। জাপানে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারবে।’
এসটি মিরাই জাপানিজ অ্যাকাডেমি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেন, ‘এটা অত্যন্ত আনন্দের মুহূর্ত যে আমরা এমন একটা প্রতিষ্ঠান করতে পেরেছি। এসটি মিরাই জাপানিজ অ্যাকাডেমি, যার মাধ্যমে আমরা আমাদের দেশের জনশক্তি সেখানে পাঠাতে পারব।’
তিনি বলেন, ‘জাপানে যাওয়ার ক্ষেত্রে আমি বলব ভাষা এবং টেকনিক্যাল ইস্যুতে কাজ করতে হবে। কারণ, জাপানের নতুন সরকার টেকনিক্যাল বিষয়ে গুরুত্ব দিচ্ছে। টেকনিক্যাল শিক্ষাপ্রতিষ্ঠান বাড়ানোর ঘোষণা দিয়েছে। আমাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মধ্যে জাপানের ভাষার পাশাপাশি কালচার, ইতিহাস, ঐতিহ্য তুলে ধরব এবং তাদের তা শেখাতে সাহায্য করব।’
প্রতিষ্ঠানটি জানিয়েছে, করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে সম্পূর্ণ অলাভজনক (নন-প্রফিট) উদ্দেশ্যে অ্যাকাডেমিটি প্রতিষ্ঠা করা হয়েছে। এর মূল লক্ষ্য বাংলাদেশী তরুণ-তরুণীদের জাপানি ভাষায় দক্ষ করে তোলা এবং আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়তা করা।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরো জানানো হয়েছে, জাপানি ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের জনশক্তিকে আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করে তোলার ক্ষেত্রে অ্যাকাডেমিটি ভূমিকা রাখতে চায়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরিফুর জামান খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন এসটি মিরাই জাপানিজ অ্যাকাডেমির চেয়ারম্যান তামিকো মিজাই, পরিচালক কেনজি মিজাই, অকো টেক্স গ্রুপের চেয়ারম্যান মতিয়া বেগম, বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি কাইয়ুম জামান খান, আইটিটির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এনায়েত হোসেন প্রমুখ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









