
সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় টেস্টে টস হেরেছে বাংলাদেশ। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মার্করাম। ফলে আগে ব্যাটিং করতে হবে নাজমুল হোসেন শান্তর দলকে।
স্থানীয় সময় সকালে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হতে পারেনি। কয়েক দফা বৃষ্টি থামা ও মাঠ পর্যবেক্ষণের পর বাংলাদেশ সময় বিকেল ৫টা ১৫ মিনিটে টস অনুষ্ঠিত হয়।
সেঞ্চুরিয়নের উইকেট সাধারণত পেসারদের বাড়তি সহায়তা করে। তার ওপর বৃষ্টির কারণে উইকেটে আর্দ্রতা থাকায় শুরুতে দক্ষিণ আফ্রিকার পেসাররা সুবিধা পেতে পারেন। শান্ত জানিয়েছেন, টস জিতলে আগে বোলিং করার সিদ্ধান্ত নিত বাংলাদেশ।
আজ সোমবার বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪০ মিনিটে প্রথম দিনের খেলা শুরু হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে প্রথম দিনে সর্বোচ্চ ৬০ ওভার খেলা হতে পারে।
এদিকে বাংলাদেশ একাদশে তিন পরিবর্তন এনেছে। মুশফিকুর রহিম ও হাসান মাহমুদ চোটের কারণে নেই, বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ। একাদশে তাই এখন বিশেষজ্ঞ স্পিনার নেই কেউই, চার পেসার নিয়ে নামছে বাংলাদেশ।
বিপরীতে সুযোগ পেয়েছেন শরীফুল ইসলাম, খালেদ আহমেদ ও মুমিনুল হক।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, মাহফিজুল ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









