লোড হচ্ছে...
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে আট হাজার ২৬ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। মামলায় টুংঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো আট হাজার জনকে আসামি করা হয়েছে।
২ দিন আগে

গাজীপুর মহানগরের গাছা থানা এলাকায় এক গর্ভবতী নারী পোশাক শ্রমিক নিহত হওয়ার গুজবে কারখানার সামনে বিক্ষোভ হয়েছে। পরে, ওই নারী শ্রমিক নিজেই থানায় উপস্থিত হয়ে নিজের সুস্থতার কথা জানিয়েছেন।
৪ দিন আগে

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় ভাঙচুর ও নাশকতা চালানোর অভিযোগে দায়ের করা মামলায় জয়নাল মুন্সী নামে এক আসামিকে গ্রেফতার করেছে ফরিদপুরের নগরকান্দা থানা পুলিশ।
৫ দিন আগে

হামলাকারীরা থানায় ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি পুলিশের ছয়টি গাড়ি ও বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় থানা থেকে গ্রেফতারকৃত আসামিদের ছিনিয়ে নেয়া হলে পুলিশ সদস্যরা থানা ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান।
১১ দিন আগে

চট্টগ্রামে জুলাই গণহত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) ফজলে করিম চৌধুরীসহ অন্য আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়ার কারণে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মামলার দুই সাক্ষী মো: ইফতেখারুল ইসলাম ও সম্রাট রুবায়েত।
১৬ দিন আগে

ডিবির ভাষ্য অনুযায়ী, মিরপুরে আটক ব্যক্তিদের মধ্যে ১১ জন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। তারা মূলত স্থানীয় পোশাক কারখানার শ্রমিক নন। বিভিন্ন জেলা থেকে এসে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার উদ্দেশ্যে মিরপুরে জড়ো হয়েছিলেন। সাধারণ শ্রমিকদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে জনমনে আতঙ্ক ও দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছে ডিবি।
২৭ দিন আগে

বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফয়েজ আহমদ জানান, শিশুটির পিতা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
২৮ দিন আগে

রোববার (২৫ অক্টোবর) উজিরপুর মডেল থানায় কিশোরীর বাবা এ অভিযোগ দায়ের করেন।
২৫ অক্টোবর, ২০২৬

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার একটি মামলায় আসামি হিসেবে নাসির উদ্দীন নাসুর নাম রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
১৭ অক্টোবর, ২০২৬

শুক্রবার রাতে এসআরবি-৮-এর একটি আভিযানিক দল ইছলাদী টোল প্লাজার সামনে বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায়। এ সময় ঢাকা থেকে বরিশালগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস থামানো হয়। বাসে তল্লাশির একপর্যায়ে সন্দেহভাজন সোহাগ ইসলামকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার শরীর তল্লাশি করে তিন কেজি ৮৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়
১৭ অক্টোবর, ২০২৬

নতুন ওসি পদায়নে বিলম্বের কারণ জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখেন।’
১৫ অক্টোবর, ২০২৬


