লোড হচ্ছে...
হামজা চৌধুরী বলেন, ‘আমাদের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে খেলাটা স্পষ্টতই বড় সুযোগ। আমাদের লক্ষ্য হলো যতটা সম্ভব বেশি পয়েন্ট অর্জন করা। আমরা এখানে কাউকে ভয় পেতে আসিনি। আমরা জানি আমাদের সামর্থ্য কতটুকু।’
২৪ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ওয়েট প্রসেস ক্লাবের উদ্যোগে আগামী ৮ ও ৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বুটেক্স-আইটিইটি ডাই কেম এক্সপো ২০২৬’।
২৩ সেপ্টেম্বর, ২০২৬

মোবাইল ফোন চার্জে দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন নাজমুল। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
২৩ সেপ্টেম্বর, ২০২৬

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের জানান, জিডিটি প্রথমে অন্য একজন কর্মকর্তার কাছে ছিল। পরে তিনি বিষয়টি দেখছেন। ইতোমধ্যে নিখোঁজ কিশোরীর বিষয়ে দেশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে।
২৩ সেপ্টেম্বর, ২০২৬

আশরাফুল বলেন, ‘আজকে থেকে আমরা টেস্ট দলের স্কিল অনুশীলন শুরু করেছি। আরো পাঁচ দিন করব। সেই জায়গায় সবগুলো অপশনই রাখার চেষ্টা করছি, যেহেতু আফগানিস্তানের সাথে হয়তো তারা স্পিন উইকেটও রাখতে পারে। আমরা সেই ধরনের অনুশীলনগুলোও করছি।’
২৩ সেপ্টেম্বর, ২০২৬

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর পুরান ঢাকার বংশাল থেকে রায়হান উদ্দিনকে গ্রেফতার করে ডিবির একটি দল। পরে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ওইদিন রাত ১২টা ১৫ মিনিটে লালবাগ থানার জন সাহা রোডের একটি ১০ তলা ভবনের নিচতলার পার্কিং এলাকায় অভিযান চালায় ডিবি।
২২ সেপ্টেম্বর, ২০২৬

তেলের দাম বৃদ্ধির ঘোষণার পর থেকেই বিক্রি উল্লেখযোগ্যভাবে কমেছে। এ অবস্থা দীর্ঘায়িত হলে কর্মীদের বেতনসহ স্টেশন পরিচালনার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়বে।
২২ সেপ্টেম্বর, ২০২৬

নেতারা বলেন, এক সময় ফেনীকে সন্ত্রাসের জনপদ বলা হতো। অতীতে খুন, গুম, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি ও লুটপাটসহ নানা অপরাধের ঘটনা ঘটেছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তৎকালীন সরকারের পতনের পর পরিস্থিতিতে পরিবর্তন এসেছে বলে তারা উল্লেখ করেন।
২২ সেপ্টেম্বর, ২০২৬

ড. তিতুমীর বলেন, উত্তরণের পথে থাকা দেশগুলো এখনো কাঠামোগত প্রতিবন্ধকতা ও সীমিত উৎপাদন সক্ষমতার মুখোমুখি। এর সাথে ভূরাজনৈতিক সঙ্ঘাত, সরবরাহব্যবস্থায় বিঘ্ন, বাণিজ্য অনিশ্চয়তা, মূল্যস্ফীতি ও অভ্যন্তরীণ নানা অভিঘাত পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে।
২২ সেপ্টেম্বর, ২০২৬

সারাদিন অটোরিকশা চালানোর পর রাতে গ্যারেজে ফিরে রিপন নিজের অটোরিকশায় চার্জ দিচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
২২ সেপ্টেম্বর, ২০২৬

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
২২ সেপ্টেম্বর, ২০২৬

বৈঠকে ভূমি দখলদারদের থেকে জাতীয় সম্পত্তি উদ্ধারের বিষয়েও আলোচনা হয়। স্বচ্ছতা আনয়নে ল্যান্ড ব্যাংক বা ভূমি তথ্য ভাণ্ডার গড়ে তোলার লক্ষ্যে মন্ত্রণালয় কাজ করছে বলে জানা যায়। এক্ষেত্রে অটোমেশন করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে আলোচনা হয়।
২১ সেপ্টেম্বর, ২০২৬

‘কেন জানি মনে হচ্ছে, রেলওয়ে ভার্সেস স্টুডেন্ট— এমন একটা প্রতিপক্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। এটা রাজশাহীবাসী তথা জনগণের জন্য দুঃখজনক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো সময় কারো প্রতিপক্ষ হতে পারে না।’
২১ সেপ্টেম্বর, ২০২৬

গত ১৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টা ৩৭ মিনিটে রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের ২৯ ও ৩০ নম্বর পিলারের মাঝামাঝি স্থানে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
২১ সেপ্টেম্বর, ২০২৬

পরিমাপে কারচুপি করায় স্টেশন রোড এলাকার মেসার্স মিজান ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
২১ সেপ্টেম্বর, ২০২৬

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বাংলাদেশে মূল্য সর্বনিম্ন পর্যায়ে থাকায় প্রবাসী ভাইদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রায় কেনা জ্বালানি প্রতিবেশী রাষ্ট্রগুলোতে পাচার হওয়ার বড় ঝুঁকি তৈরি হয়েছিল। এমতাবস্থায় সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখা ও পাচার ঠেকাতে এই সমন্বয় জরুরি হয়ে পড়েছিল।
২১ সেপ্টেম্বর, ২০২৬

সোশ্যাল মিডিয়া বা টেক্সট মেসেজে হয়তো আমরা প্রচুর লিখছি। কিন্তু মুখের শব্দ কমে গেছে। টাইপ করা হাজারটা শব্দের মধ্যেও মানুষের মুখের সুর, ক্ষণিক হাসি, আর জীবন্ত উপস্থিতি থাকে না।
২১ সেপ্টেম্বর, ২০২৬

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফা পুলিশকে জানিয়েছেন, হ্নীলা থেকে তার এক আন্টি পার্সেলের মাধ্যমে ইয়াবাগুলো পাঠিয়েছিলেন। পরে ইয়াবাগুলো তার হেফাজতে রাখা হয়।
২১ সেপ্টেম্বর, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক প্রভাবের কথা উল্লেখ করে ড. মুহিত বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং সময়োপযোগী তথ্যের প্রচারই পারে ডেঙ্গুর ঝুঁকি উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে।
২১ সেপ্টেম্বর, ২০২৬

পুলিশ জানায়, রোববার বিকেলে দক্ষিণ দনিয়া কাঁচাবাজার এলাকার একটি ছয়তলা ভবনের নিচে গলির মাথায় পুরোনো একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। পরে ব্যাগটি তল্লাশি করে এর ভেতর থেকে ১০টি ককটেল উদ্ধার করা হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হলে ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন।
২১ সেপ্টেম্বর, ২০২৬


