সাভারে উপজেলা পরিষদের গেটে ককটেল বিস্ফোরণ
ককটেল বিস্ফোরণের ঘটনায় আশপাশের দোকানদার ও পথচারীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। নয়া দিগন্ত

 ঢাকার সাভারে উপজেলা পরিষদের মেইন গেটে ঢাকা আরিচা মহাসড়কের লোকাল লেনে ককটেল বিস্ফোরণ ঘটেছে।

Advertisement

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা পরিষদের মেইন গেটে প্রকট শব্দে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। 

গেন্ডা বাসস্ট্যান্ড সংলগ্ন উপজেলা পরিষদের মেইন গেটের সামনে, ঢাকা আরিচা মহাসড়কের পশ্চিম পাশে লোকাল লেনে বিকট শব্দে ককটেল বিস্ফোরণের ঘটনায় আশপাশের দোকানদার ও পথচারীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তবে কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে তা এখনো চিহ্নিত হওয়া যায়নি।

Advertisement


সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন রাতে নয়া দিগন্তকে জানান, ‘আমরা ঘটনার বিষয়ে শুনেছি। তবে, নিশ্চিত হতে পারেনি। হয়ত অন্য কোনো জায়গায় হতে পারে, ঘটনাটি যাচাই করা যায়নি।’