লোড হচ্ছে...
যুক্তরাষ্ট্রের ঘোষিত অবরোধকে তোয়াক্কা না করে হরমুজ প্রণালি অতিক্রম করেছে চীনের একটি নিষেধাজ্ঞাপ্রাপ্ত তেলবাহী জাহাজ। মার্কিন নৌবাহিনীর সতর্কতা উপেক্ষা করেই জাহাজটি গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ পাড়ি দেয়।
১৪ এপ্রিল, ২০২৬
নিজেকে যিশুর মতো ‘উদ্ধারকর্তা’ হিসেবে উপস্থাপন করা একটি এআই-তৈরি ছবি প্রকাশ এবং পোপ লিও চতুর্দশকে নিয়ে কড়া মন্তব্য—এই দুই ঘটনায় নতুন করে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই কর্মকাণ্ড ঘিরে বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা, যা ছড়িয়ে পড়েছে ধর্মীয় মহল থেকে রাজনৈতিক অঙ্গন পর্যন্ত।
১৪ এপ্রিল, ২০২৬
চলমান ১৪ দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই আবারও সরাসরি আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। এ লক্ষ্যে দুই দেশের সরকারি কর্মকর্তাদের মধ্যে ইতোমধ্যে প্রাথমিক যোগাযোগ শুরু হয়েছে।
১৪ এপ্রিল, ২০২৬
ক্রিকেটে কোচিং উন্নয়নের ধারায় নতুন মাইলফলক স্থাপন করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘ ১৬ বছর পর আয়োজিত লেভেল-থ্রি কোচিং কোর্সে অংশ নেয়া সকল কোচই সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। এই কোচিং কোর্সে অংশ নিয়েছিলেন মোট ৩০ জন সাবেক জাতীয় ক্রিকেটার, ছিলেন শিক্ষার্থীর ভূমিকায়।
১৩ এপ্রিল, ২০২৬
ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে নৌ অবরোধের ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। রবিবার তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মানের তেলের দাম প্রায় ৮ শতাংশ বেড়ে ১০২ ডলারে পৌঁছেছে। একইভাবে যুক্তরাষ্ট্রের তেলের দামও ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০৪ ডলারে দাঁড়িয়েছে। এর প্রভাব বিশ্ব শেয়ারবাজারেও পড়েছে এবং বাজারে নেতিবাচক প্রবণতা দেখা গেছে।
১৩ এপ্রিল, ২০২৬
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির শাহাদাতের ৪০ দিন (চেহলাম) উপলক্ষে সেমিনারের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও আল মুস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়।
১২ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ অফিশিয়াল বহর ঘোষণা করেছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।...
১১ এপ্রিল, ২০২৬
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি খুলনা, বগুড়া ও ফতুল্লায় আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর পরিকল্পনা নিয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিসিবির অ্যাডহক কমিটির গ্রাউন্ডস চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, "এই মাঠগুলো সংস্কার করে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফেরানো উদ্যোগ নিচ্ছে বিসিবি।"
১১ এপ্রিল, ২০২৬
ভারতের পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য দ্বিতীয় আন্তর্জাতিক ‘অ্যাডভান্স ইন কেমিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস সায়েন্স ২০২৬’ (এসিএমএস) কনফারেন্সে বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন রসায়ন বিভাগের পাঁচ শিক্ষার্থী। সেন্ট্রাল ইনস্টিটিউট অফ এডুকেশন, ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ এবং সেন্ট্রাল ইনস্টিটিউট অফ পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির যৌথ উদ্যোগে আয়োজিত এই কনফারেন্সটি আগামী ১২-১৪ এপ্রিল অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে যাওয়া স্নাতকোত্তর পর্যায়ের পাঁচ শিক্ষার্থী হলেন অমৃত রায়, নাঈম হোসেন, মো. আল-ইমরান, আতিকুল ইসলাম ও মো. স্বপন হোসাইন। তারা মূলত ড. জগদীশ চন্দ্র সরকার ম্যাটেরিয়ালস সায়েন্স রিসার্চ ল্যাবের অধীনে সম্পন্ন হওয়া চারটি গবেষণা কর্ম পোস্টার ও ওরাল প্রেজেন্টেশনের মাধ্যমে সেখানে উপস্থাপন করবেন।
১০ এপ্রিল, ২০২৬
বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় শ্রম বাজার খোলার বিষয়ে রাজি হয়েছে মালয়েশিয়া। তবে মধ্যস্থতাকারী কমানো, অভিবাসন খরচ হ্রাস করা এবং নিয়োগকর্তারা যেন নিয়োগের সম্পূর্ণ খরচ বহন করেন তা নিশ্চিত করাসহ আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নির্দেশিকা অনুযায়ী উৎস দেশ থেকে শ্রমিক নিয়োগের কথা ভাবছে দেশটির সরকার। এতে শ্রমিকদের জন্য খরচ শূন্য হবে।
৯ এপ্রিল, ২০২৬
স্থায়ীভাবে যুদ্ধ অবসানের জন্য যুক্তরাষ্ট্র ও ইরানের আসন্ন উচ্চপর্যায়ের বৈঠকের প্রস্তুতির অংশ হিসেবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে এই ছুটি কার্যকর হবে এবং শুক্রবার পর্যন্ত চলবে। খবর জিও নিউজের।
৯ এপ্রিল, ২০২৬
গাজা স্ট্রিপ থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, আল জাজিরা মুবাশের প্রতিনিধি মোহাম্মদ উইশাহ ইসরায়েলের ড্রোন হামলায় নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) গাজা সিটির পশ্চিমে আল-রাশিদ রোডে উইশাহের গাড়িতে এ হামলা করে ইসরায়েল। হামলায় গাড়ি বিস্ফোরিত হয়ে নিহত হন তিনি।
৯ এপ্রিল, ২০২৬
যুদ্ধবিরতির মাত্র একদিন পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে হামলার হুঁশিয়ারি দিয়েছেন। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানান, একটি ‘বাস্তব চুক্তি’ না হওয়া পর্যন্ত আমেরিকান সামরিক বাহিনী ইরানের কাছে ও আশেপাশে মোতায়েন থাকবে।
৯ এপ্রিল, ২০২৬
দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ ৪০ দিন পর বৃহস্পতিবার (৯ এপ্রিল) মুসল্লিদের জন্য খুলে দিয়েছে ইসরাইল। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ সামরিক আগ্রাসনের প্রেক্ষাপটে তেল আবিব মসজিদটি পূর্বে বন্ধ করে রেখেছিল, খবর দিয়েছে আনাদোলু।
৯ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইল। রাজধানী বৈরুতসহ পূর্ব ও দক্ষিণাঞ্চলে রাতভর হামলায় অন্তত ২৫৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। লেবাননের পার্লামেন্ট স্পিকার এই ঘটনাকে ‘পূর্ণমাত্রার যুদ্ধাপরাধ’ হিসেবে উল্লেখ করেছেন।
৯ এপ্রিল, ২০২৬
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আজ মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাবের ওপর ভোট হতে পারে। কূটনীতিকরা জানিয়েছেন, ভেটো ক্ষমতাধারী চীন বল প্রয়োগের অনুমোদনের বিরোধিতা করায় প্রস্তাবটি উল্লেখযোগ্যভাবে দুর্বল করা হয়েছে। এতে প্রতিরক্ষামূলক সমন্বয়ের আহ্বান রাখা হয়েছে।
৭ এপ্রিল, ২০২৬
দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় করের হার না বাড়িয়ে করজালের আওতা বৃদ্ধি এবং ঋণ ব্যবস্থাপনা শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, অতীতের কিছু বড় প্রকল্প যথাযথ পরিকল্পনা ছাড়া গ্রহণ করায় দেশের ওপর ঋণের চাপ বেড়েছে। তবে বর্তমান সংকট থেকে দেশকে বের করে আনতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে।
৫ এপ্রিল, ২০২৬
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মধ্যপ্রাচ্যের ক্রমাগত অবনতিশীল পরিস্থিতি নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এবং এই 'মৃত্যু ও ধ্বংসের ঘূর্ণিপাক' অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন। গুতেরেস বলেন, “মধ্যপ্রাচ্যে যতদিন এই যুদ্ধ চলবে, ততদিন মানুষের দুর্ভোগ ও ধ্বংস বাড়তেই থাকবে, নির্বিচার হামলা বাড়বে এবং আমাদের বিশ্বের জন্য বিপদও বাড়তে থাকবে।”
৩ এপ্রিল, ২০২৬
প্রধানমন্ত্রীর এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন আন্তর্জাতিক গবেষক ড. মো. শাকিরুল ইসলাম খান (শাকিল)।
২ এপ্রিল, ২০২৬
দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে একটি যুগের অবসান ঘটল। আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন প্রোটিয়া ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ রাসি ভ্যান ডার ডুসেন।
২ এপ্রিল, ২০২৬

