লোড হচ্ছে...
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রদলের উদ্যোগে দেড় হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে বর্ণাঢ্য ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জুলাই আন্দোলনের শহীদদের আত্মার...
১৯ ফেব্রুয়ারি, ২০২৬
পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে রাজশাহী মহানগরীতে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
১৮ ফেব্রুয়ারি, ২০২৬
২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম সাইম এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আব্দুল্লাহ আল মায়াজ।
১৬ ফেব্রুয়ারি, ২০২৬
ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে। এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইমরান নাজির এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ডা. সাখাওয়াত হোসেন।
১৬ ফেব্রুয়ারি, ২০২৬
আসন্ন নির্বাচনকে সামনে রেখে অবৈধ টাকা প্রদানের সময় সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি এম এ হাসেম রাজু সোমবার গভীর রাতে তাকে আটক করে সেনা সদস্যরা।
১০ ফেব্রুয়ারি, ২০২৬
গত ২৪ জানুয়ারি বাগেরহাটে সন্তানকে হত্যা করে স্বর্ণালী নামের এক নারীর নিজের মর্মান্তিক আত্মহত্যার ঘটনায় দেশময় আলোড়ন তৈরি হয়। স্বর্ণালীর স্বামী ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন...
৮ ফেব্রুয়ারি, ২০২৬
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ...
৬ ফেব্রুয়ারি, ২০২৬
“মেধা,সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে এক বিশাল ‘স্বাগত র্যালি’ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (৬ ফেব্রুয়ারি) শুক্রবার সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া এই র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে র্যালিতে সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। নেতাকর্মীরা মাথায় রঙিন ক্যাপ, হাতে সংগঠনের পতাকা ও বাংলাদেশের জাতীয় পতাকা এবং বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড নিয়ে আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে র্যালিটি শাহবাগে পৌঁছালে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
৬ ফেব্রুয়ারি, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম শহীদ নজির আহমদের ৮২তম শাহাদাত বার্ষিকীতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছেন বাংলাদেশ ছাত্রপক্ষ। সোমবার (২ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ছাত্রপক্ষ'র কেন্দ্রীয়...
২ ফেব্রুয়ারি, ২০২৬
পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে রানী (৪৫) নামে এক নারী ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছেলে হৃদয় (২২) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ৩৫ নম্বর ওয়ার্ডের দুলাল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুপুরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রানীর মৃত্যু হয়।
১ ফেব্রুয়ারি, ২০২৬
রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত দুই দিনব্যাপী ‘আল-খাওয়ারিজমি সায়েন্স ফেস্ট–২০২৫’।
৩১ জানুয়ারি, ২০২৬
সম্প্রতি চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর অনুসারী এক বিএনপি নেতা প্রকাশ্যে নারীদের বিবস্ত্র করার ঔদ্ধত্যপূর্ণ ঘোষণা এবং দেশব্যাপী মা-বোনদের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও...
২৮ জানুয়ারি, ২০২৬
সাভারের আশুলিয়ায় দুই ভাইয়ের পারিবারিক দ্বন্দ্ব মেটাতে গিয়ে পেট্রোলের আগুনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের এক নেতা দগ্ধ হয়েছেন। এ ঘটনায় ওই দুই ভাইসহ মোট চারজন দগ্ধ হন। মঙ্গলবার রাত ৯টার দিকে আশুলিয়ার ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
২৮ জানুয়ারি, ২০২৬
চুয়াডাঙ্গা জেলায় বিএনপি নেতার বক্তব্যে নির্বাচনে প্রচারকারী বিরোধী দলের নারী সদস্যদের পোশাক খুলে নেওয়ার হুমকি এবং দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের ওপর ধারাবাহিক সহিংস...
২৭ জানুয়ারি, ২০২৬
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পেটে ছুরি ঠেকিয়ে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের চার শিক্ষার্থীর কাছ থেকে ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক শিক্ষার্থী ছুরিকাঘাতে আহত হয়েছেন এবং বাকি তিনজনকে মারধর করা হয়েছে। ঘটনার নেপথ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্মী আরিফ ফয়সালের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে তিনি টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন।
২৭ জানুয়ারি, ২০২৬
শহীদ এ.কে.এম গোলাম ফারুকের স্মরণে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) শীতবস্ত্র উপহার প্রদান করা হয়েছে। শেবাচিমের ৫০তম ব্যাচের শিক্ষার্থী এবং বরিশাল মহানগর শাখার ছাত্রশিবির সদস্য সাব্বির এলাহীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
২৩ জানুয়ারি, ২০২৬
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম বলেন, শয়তানরা নির্বাচনকে ঘিরে শয়তানি করার চেষ্টা করলে বেঁধে রাখা হবে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকা-১৫ আসনে জামায়াতে...
২৩ জানুয়ারি, ২০২৬
লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে নিজেকে ‘মৃত্যুপথযাত্রী’ বলে উল্লেখ করার পর বিষপান করে আত্মহত্যা করেছেন শাহরিয়ার তানভীর নামে এক ছাত্রদল কর্মী।
২১ জানুয়ারি, ২০২৬
আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশব্যাপী প্রচারণা চালাতে আট সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটি বলছে, রাষ্ট্রের মৌলিক কাঠামোগত সংস্কার, ক্ষমতার ভারসাম্য ও জনগণের প্রকৃত ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যেই এ ক্যাম্পেইন পরিচালিত হবে।
২০ জানুয়ারি, ২০২৬
দলীয় প্রভাব খাটিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ- শাকসু নির্বাচন বন্ধ করা হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিলো ইসলামী ছাত্রশিবিরি। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে, এ হুঁশিয়ারি দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
১৯ জানুয়ারি, ২০২৬

