ছাত্রলীগ
ছাত্রলীগ নেতা তানভীর আহমেদ রাকিব। নয়া দিগন্ত

রাজধানীর খিলগাঁও থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক তানভীর আহমেদ রাকিবকে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

রোববার (১ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আনুমানিক ১১:৪৫ ঘটিকায় খিলগাঁও থানাধীন দক্ষিণ গোড়ান এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।