
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে উপজেলার বন্দরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: ইনামুল হককে আটক করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বিদ্যালয় থেকে তাকে আটক করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা আলমডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
শিক্ষককে আটকের বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাকিবুল ইসলাম বলেন, ‘বন্দরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিজ স্কুলের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। এ ঘটনায় স্থানীয় জনগণ তাকে স্কুলের ভেতর অবরুদ্ধ করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই শিক্ষককে স্কুল থেকে থানা হেফাজতে নেয়। ভুক্তভোগী শিক্ষার্থীর বাবার দায়ের করা মামলাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








