লোড হচ্ছে...
রাজধানীর কাফরুল এলাকায় এক গার্মেন্টস ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি এবং গুলির ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। গ্রেফতারকৃতরা হলেন: রানা (৩১), মো. সাগর শেখ (২৮), মো. কালু (২৮) ও শশী (২২)। রবিবার রাতে ঢাকার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (২০ এপ্রিল) দুপুরে মিরপুরে র্যাব-৪ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার কে. এন. রায় নিয়তি।
২০ এপ্রিল, ২০২৬
ফরিদপুরে ধর্ম অবমাননার ঘটনায় অভিযুক্ত প্রদীপ পাল (৪০)-কে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
১৭ এপ্রিল, ২০২৬
রাজশাহীর পুঠিয়া পৌরসভাধীন কাউন্সিল বাজারে চাঁদার টাকা না পেয়ে মামুনুর রশিদ জুয়েল (৪৮) নামে এক মুদি দোকানিকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। নিহত মামুনুর রশিদ জুয়েল উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত আনছারের ছেলে। অভিযুক্ত হত্যাকারী মো. মাইনুল (২৩) উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের কামালের ছেলে।
১৭ এপ্রিল, ২০২৬
রাজবাড়ীর পাংশা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রইচ খান (৪২)সহ ছয়জনের বিরুদ্ধে ইটভাটার ম্যানেজারকে মারপিট ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইটভাটার মালিক মো. ইদ্রিস আলী মণ্ডল পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
১৬ এপ্রিল, ২০২৬
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ফুটপাত ও সিএনজি স্ট্যান্ড থেকে অবৈধ খাজনা (চাঁদা) আদায় সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এ সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। এতে স্বস্তি ফিরে এসেছে ক্ষুদ্র ব্যবসায়ী, ফুটপাতের দোকানদার এবং সিএনজি চালকদের মাঝে।
১৬ এপ্রিল, ২০২৬
রাজধানীর খামারবাড়ি এলাকায় কৃষকদের মধ্যে কৃষি কার্ড বিতরণ কার্যক্রমকে কেন্দ্র করে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর একটি কার্যক্রমকে ঘিরে কিছু প্রভাবশালী ব্যক্তি ও কর্মকর্তা কৃষকদের নামে প্রকল্প সংশ্লিষ্টদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করছেন। অভিযোগ অনুযায়ী, নুরে আলম সিদ্দিকী তুহিন, একেএম বদরুল হক, মুরাদুল হাসান, মাজেদুর রহমান, সাবিবর ও বনি আমিন খানসহ কয়েকজন ব্যক্তি প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে বিভিন্ন প্রকল্প পরিচালকদের কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা আদায় করেছেন। প্রকল্প পরিচালকদের ভয়ভীতি প্রদর্শন করে এ অর্থ নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। অথচ কৃষক কার্ড বিতরণের জন্য সরকারি পর্যায়ে পর্যাপ্ত বরাদ্দ রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে
১৪ এপ্রিল, ২০২৬
দেশজুড়ে বিনা পারিশ্রমিকে দুই সহস্রাধিক কিডনি প্রতিস্থাপন করে ব্যাপক সুনাম অর্জনকারী চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলামের হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে,...
১২ এপ্রিল, ২০২৬
চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নিরপেক্ষ তালিকা তৈরির কাজ শুরু করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, চাঁদাবাজির সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেয়া হবে না। তালিকা তৈরির কাজ শেষ হলেই দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।
১১ এপ্রিল, ২০২৬
সম্প্রতি রাজধানীর গুলিস্তানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পরিচালিত উচ্ছেদ অভিযানে সাময়িক স্বস্তি মিললেও তা স্থায়ী হয় নি। কোথাও দিনের ব্যবধানে কোথাও বা কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও ফুটপাত ও সড়ক ----
১১ এপ্রিল, ২০২৬
রাজবাড়ীর পাংশায় চাঁদা না পেয়ে মোছা: নাহার বেগম (৭০) নামে এক গৃহবধূকে পিটিয়ে বসতবাড়ি ভাংচুর করেছে মহিলা ইউপি সদস্য।এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখত অভিযোগ দায়ের করেছে।
১২ মার্চ, ২০২৬
কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিজিবি ক্যাম্পের পল্লাইন্যা কাটা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গণেশ পাল (৪০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার বিশ্বনাথ পালের...
৭ মার্চ, ২০২৬
রাজশাহীতে চাঁদা না পেয়ে এক কলেজ শিক্ষককে মারধরের ঘটনায় দুই ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) রাতে পুলিশ ভুক্তভোগী শিক্ষক আসাদুজ্জামান জুয়েলের দায়ের...
৭ মার্চ, ২০২৬
ঈদকে কেন্দ্র করে সড়কে কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, ঈদ যাত্রায় সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ পরিবহন খাত সংশ্লিষ্ট সবাই তৎপর রয়েছে।
৫ মার্চ, ২০২৬
এক কোটি টাকা চাঁদার দাবিতে যশোরের ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে অপহরণের তিনদিন পার হলেও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। স্বামীকে জীবিত উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করে আকুতি জানিয়েছেন তার স্ত্রী রেশমা খাতুন।
৫ মার্চ, ২০২৬
চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদেরকে কড়া বার্তা দিয়েছেন নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির। সোমবার...
২ মার্চ, ২০২৬
যশোরের অভয়নগরে আলোচিত ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর টিপুকে গলা পর্যন্ত মাটিতে পুঁতে রেখে নির্যাতন ও ৪ কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগে করা মামলার অন্যতম আসামি আসাদুজ্জামান জনি জামিনে মুক্তি পেয়েছেন। তাঁর মুক্তিকে ঘিরে নওয়াপাড়া ও অভয়নগর এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।
২৮ ফেব্রুয়ারি, ২০২৬
নাটোরের গুরুদাসপুর উপজেলায় হাটের ইজারা কেন্দ্র করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সরকারি কর্মকর্তাদের সামনেই পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল...
২৭ ফেব্রুয়ারি, ২০২৬
দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদল নেতার নেতৃত্বে বাছেদ মিয়া নামের এক প্রবাসীর নির্মাণাধীন ভবনের রড লুট করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।...
২৭ ফেব্রুয়ারি, ২০২৬
মানিকগঞ্জের শিবালয়ে সেলফি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস থেকে চাঁদা তোলার অভিযোগে যুবদল নেতা সুব্রত কুমার বিশ্বাস ওরফে শুভকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ঢাকা-আরিচা মহাসড়কের উথুলী-পাটুরিয়া সংযোগ মোড় থেকে তাকে হাতেনাতে সাড়ে ১৫’শ টাকাসহ আটক করা হয়।
২৫ ফেব্রুয়ারি, ২০২৬
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটির নবনিযুক্ত প্রশাসক আব্দুস সালাম বলেছেন, সন্ত্রাস, রাহাজানি ও চাঁদাবাজি মোকাবেলা করাই হলো আমাদের চ্যালেঞ্জ। একই সঙ্গে প্রশাসনকে গতিশীল করাও আমাদের জন্য চ্যালেঞ্জ।
২৪ ফেব্রুয়ারি, ২০২৬

