চাঁদাবাজ, গ্রেফতার, ডিএমপি, চাঁদাবাজি প্রতিরোধ অভিযান, ঢাকা মহানগর পুলিশ, ডিএমপির বিশেষ অভিযান
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সংগৃহীত

রাজধানীজুড়ে চাঁদাবাজি প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে গত চার দিনে ৪১ জন চিহ্নিত চাঁদাবাজকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

Advertisement

মঙ্গলবার ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির তথ্যমতে, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে গত চার দিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এসব চিহ্নিত চাঁদাবাজকে গ্রেফতার করা হয়। আজ আনুষ্ঠানিকভাবে ডিএমপির মিডিয়া বিভাগ গ্রেফতারের এ চিত্র তুলে ধরে।