লোড হচ্ছে...
চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে দীর্ঘ দুই দশক পর প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। সোমবার ভোর থেকে তিন হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে সন্ত্রাসীদের আস্তানা ধ্বংস করে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
১১ মার্চ, ২০২৬
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে এক কোটি টাকা ঘুষ দাবির অভিযোগকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রামে নিহত কলেজছাত্র ওয়াসিম আকরাম হত্যা মামলায় সাবেক এক সংসদ সদস্যকে খালাস পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে ঘুষ চাওয়ার অভিযোগ ওঠার মধ্যেই তিনি পদত্যাগ করেন।
১০ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্য থেকে আসা ৮টি জ্বালানি তেল ও গ্যাসবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছে নোঙর করেছে। জাহাজগুলো ২৮ ফেব্রুয়ারি হরমুজ প্রণালী অতিক্রম করেছিল বলে জানা গিয়েছিল।
৮ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার বলি হলেন কুয়েতে কর্মরত চট্টগ্রামের সন্দ্বীপের এক বাংলাদেশি প্রবাসী। কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপ পৌরসভার রহমতপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ জাহেদ হোসেন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
৬ মার্চ, ২০২৬
ঘটনার পর সাংবাদিক ইউনিয়ন ও প্রেস ক্লাবের নেতৃবৃন্দ পৃথক প্রতিক্রিয়া জানিয়েছেন এবং বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
৪ মার্চ, ২০২৬
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সাত বছর বয়সী শিশু ইরাকে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত বাবু শেখকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল।
৩ মার্চ, ২০২৬
চট্টগ্রামের সীতাকুণ্ড-এর দুর্গম পাহাড়ি এলাকা থেকে গলায় ছুরিকাঘাতে আহত আট বছরের এক মেয়ে গতকাল সোমবার রাত সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
৩ মার্চ, ২০২৬
চট্টগ্রাম নগরে অপরাধ দমনে একযোগে ১০টি স্থানে বিশেষ অভিযান শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। রোববার (১ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে ১০টি দলে ভাগ হয়ে নগরের বিভিন্ন এলাকায় একসঙ্গে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের ভাষায়, একই সময়ে একাধিক স্থানে পরিচালিত এ ধরনের অভিযানের নাম দেওয়া হয়েছে ‘সিমালটেনিয়াসলি ড্রাইভ’ বা সংক্ষেপে ‘এস ড্রাইভ’।
২ মার্চ, ২০২৬
ভারতে অবস্থান করে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ চট্টগ্রামে তার অপরাধচক্র পরিচালনা করছে—এমন অভিযোগে নগরীজুড়ে আতঙ্ক বিরাজ করছে। শুধু শহর নয়, জেলার অন্তত পাঁচটি থানা এলাকাতেও তার অনুসারীদের দৌরাত্ম্যে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
২ মার্চ, ২০২৬
চট্টগ্রাম নগরের হালিশহরে একটি বাসায় গ্যাস বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের মধ্যে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে। আহত বাকি চারজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
২৫ ফেব্রুয়ারি, ২০২৬
চট্টগ্রামের হালিশহরের একটি আবাসিক ভবনে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে নুরজাহান আক্তার রানী (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। চিকিৎসকদের ভাষ্য, তার শরীরের শতভাগ দগ্ধ ছিল।
২৪ ফেব্রুয়ারি, ২০২৬
চট্টগ্রাম নগরের হালিশহরে একটি বাসায় বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে হালিশহরের এইচ ব্লকের এসি মসজিদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
২৩ ফেব্রুয়ারি, ২০২৬
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নে মধ্যরাতে ধারালো অস্ত্রের মুখে খামারের কর্মচারীকে জিম্মি করে ৪০টি ছাগল লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে নিজামপুর রেলস্টেশন সংলগ্ন মধ্যম ওয়াহেদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
১৮ ফেব্রুয়ারি, ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ৯ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে যাত্রী ভোগান্তি চরমে উঠেছে।
৯ ফেব্রুয়ারি, ২০২৬
চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, কতিপয় লোক পুরো বন্দরকে জিম্মি রাখার চেষ্টা করছে। এ কারণে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
৮ ফেব্রুয়ারি, ২০২৬
ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে। রিখটার স্কেলে এর মাত্রা...
৩ ফেব্রুয়ারি, ২০২৬
নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের ইজারা দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক-কর্মচারীদের ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থার পর মধ্যরাতে বন্দর এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
১ ফেব্রুয়ারি, ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। যার ফলে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল...
২৯ জানুয়ারি, ২০২৬
চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত জনসমাবেশকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। জনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা রক্ষার স্বার্থে আগামী ২৪ ও ২৫ জানুয়ারি মহানগর এলাকায় অস্ত্র, বিস্ফোরক দ্রব্য বহন ও অননুমোদিত ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
২৪ জানুয়ারি, ২০২৬
বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরের পর্দা নামছে। ছয় দল নিয়ে শুরু হওয়ায় টুর্নামেন্টে আজ শিরোপার লড়াইয়ে নামবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। মিরপুর শেরে-ই বাংলাদেশ সন্ধ্যা ৬টায় ফাইনালের মধ্য দিয়ে মাঠে গড়াবে শিরোপার লড়াই। এর আগে প্রথম পর্ব শেষে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রাজশাহীকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে সবার আগে বিসিবির মালিকানাধীন চট্টগ্রাম র্যায়লস।
২৩ জানুয়ারি, ২০২৬

