
চট্টগ্রামের বাঁশখালীতে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে সাত মাস বয়সী দুই যমজ সন্তানকে শ্বাসরোধে হত্যার পর নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জন্মদাতা পিতা।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের মওলার বাড়িতে এই হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত পিতা মো: জাহেদ সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান বদিউল আলমের ছেলে। আর নিহত সাত মাস বয়সী যমজ দুই মেয়ে হলো জাসিয়া জান্নাত ও জারিন জান্নাত।
যেভাবে ঘটল মর্মান্তিক এই ঘটনা
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে সন্তানদের বাবার কাছে রেখেই বাইরে গিয়েছিলেন তাদের মা। এ বিষয়ে মো: জাহেদের স্ত্রী আফিয়া বেগম জানান, ‘বেলা ১২টার দিকে মাকে সাথে নিয়ে স্থানীয় মাজারে দোয়া নিতে যান তিনি। যাওয়ার সময় দুই যমজ সন্তানকে নিয়ে যেতে চাইলেও স্বামীর বাঁধায় নেননি। বিকেলে ফিরে এসে বাড়ির চারদিকে দরজা জানালা বন্ধ দেখে চিৎকার চেচামেচি করলে স্থানীয় লোকজন এসে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।’
পুলিশের বক্তব্য ও পরবর্তী পদক্ষেপ
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, ঘটনাটি আত্মহত্যা সংক্রান্ত। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। লাশগুলো সকালে চমেক হাসপাতালে পাঠিয়ে ময়নাতদন্ত করা হবে। ঘটনাটি নিয়ে আরো বিশদ তদন্ত করা হচ্ছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








